Dhaka , Thursday, 26 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সামছুল আলম বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩ আসামী ৮৭ জন লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউপি কমপ্লেক্স ভবন ৬২ বছরেও নির্মাণ হয়নি- সেবা প্রদান ব্যাহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:50 pm, Friday, 25 October 2024
  • 195 বার পড়া হয়েছে

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউপি কমপ্লেক্স ভবন ৬২ বছরেও নির্মাণ হয়নি- সেবা প্রদান ব্যাহত।।

মোঃআবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
৬২ বছরেও নির্মাণ করা হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স ভবন। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা প্রদান। ১৫ বছর ধরে সচিবের পদ শূণ্য থাকায় ৪০ হাজার ভোটারসহ প্রায় দুই লক্ষাধিক মানুষের সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে একতলা বিশিষ্ট ভবনের একটি কক্ষে। ভবনের পলেস্তরা খসে পড়ছে। ইট-সুরকির দেখা মিলছে। ছাদের রড বিদ্যমান। প্রতিবছরই ঝুঁকিপূর্ণ এ ভবন মেরামত ও সংস্কার করা হয়। কিন্তু কিছুদিন পরেই আবার পূর্বের অবস্থানে ফিরে যায়। পরিষদের সীমানা প্রাচীর নেই। বারান্দায় কুকুর শুয়ে আছে। ছাগল হাঁটাচলা করছে। ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে শফিকুল ইসলাম নামের একজন সচিবকে অপসারণের পর থেকেই পদটি শূণ্য রয়েছে। বর্তমানে এখানে সচিব না থাকায় ভুলতা ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম সপ্তাহে দু’দিন অফিস করেন। তাতে এলাকাবাসী কাঙ্খিত সেবা পায় না বলে অভিযোগ করেছেন। এছাড়া সন্ধ্যা হলে প্রায়ই এখানে মাদকাসক্ত- বখাটে ও জুয়ারিদের আড্ডা বসে। ইউনিয়ন পরিষদটি সবসময়ই থাকে অরক্ষিত। 
১৯৬২ সালে একই এলাকার বাসিন্দা রায় মোহনের ছেলে ধীরেন্দ্র নাথ ইউনিয়ন পরিষদের নামে ১৮ শতাংশ জমি দান করেন। একই বছর পূর্ব পাকিস্তান সরকার সেখানে একতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেণ। ঢাকা-সিলেট ও ঢাকা-বাইপাস সড়কের সংযোগস্থলে পরিষদ ভবন থাকায় অবস্থার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু নানা প্রতিক‚লতায় সেবা গ্রহণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। 
রূপগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা রয়েছে। এদের মধ্যে জমির জটিলতায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়নি। এলাকাবাসী পৃথক পৃথক দাবি জানিয়ে আসলেও তারা কোন সুফল পাচ্ছে না। 
গোলাকান্দাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পাশে একটি সরকারি পতিত জমি রয়েছে। ওই জমিতে ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করা হলে জটিলতা নিরসন হয়। দীর্ঘদিন ধরে এখানে ভবন নির্মাণের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে আসছে। কিন্তু কোন ফল হচ্ছে না। তাতে সেবা পেতে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। 
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, ৬২ বছরের পুরোনো ভবনে ঝুঁকি নিয়ে আমাদের অফিস করতে হচ্ছে। জমি যা আছে তাতেই আধুনিক ভবন নির্মাণ করা সম্ভব। শুধু ভবন নির্মাণের আশ্বাস মিলছে। কিন্তু ফল হচ্ছে না।  
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গোলাকান্দাইল ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিগগিরই সকল জটিলতা নিরসন করে ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউপি কমপ্লেক্স ভবন ৬২ বছরেও নির্মাণ হয়নি- সেবা প্রদান ব্যাহত।।

আপডেট সময় : 12:57:50 pm, Friday, 25 October 2024