Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

রাস্তা ভুলে আটকে গেল চোরের দল,পিকআপভ্যান পোড়ালো এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 03:02:35 pm, Sunday, 16 March 2025
  • 173 বার পড়া হয়েছে

রাস্তা ভুলে আটকে গেল চোরের দল,পিকআপভ্যান পোড়ালো এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি
 
শুরুটা ভালোই ছিল। তবে রাস্তা ভুলে নোয়াখালীর কবিরহাটে গরু চুরি করে পালানোর সময় আটকে যায় একটি চোরের দল। পরে তারা এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরাই দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপভ্যান রেখে পালিয়ে যায়।  
রোববার -১৬ মার্চ- দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো.শাহীন মিয়া। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।  
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজ্ঞাত স্থান থেকে পিকআপভ্যানে করে গরু চুরি করে চোরের দল অমরপুরের রাস্তায় চলে ঢুকে পড়ে। মাটি কাটার ঠিকাদার ধনু মিয়া তাদের গাড়িতে দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তাদের পিকআপভ্যান ধনু মিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়ে ভুল রাস্তায় চলে যায়। পরবর্তীতে সামনে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে আবার ওই রাস্তায় ফিরে আসে। ধনু মিয়া আবার গাড়ি ফিরে আসতে দেখে স্হানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটকানোর চেষ্টা করে। তারা না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। তখন পিছন থেকে এলাকাবাসী তাদের পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় রামেশ্বরপুর থেকে অমরপুরে মাটি নিয়ে আসার সময় আবু তাহেরের বাড়ির সামনে অন্য একটি ট্রাক্টরের মুখোমুখি আটকা পড়ে চোরের পিকআপভ্যান। তখন ওভারটেক করতে না পারায় চোরের দল গাড়ি থেকে নেমে চাপাতি দিয়ে মাটির গাড়ির চালক রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চুরির কাজে ব্যবহৃত পিকআপভ্যানে আগুন দেয়। একই সাথে চোরাই দুটি গরু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।  
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো.শাহীন মিয়া বলেন, গরু দুটি নামিয়ে পিকআপভ্যান পুড়িয়ে দেয় স্থানীয় লোকজন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুটি গরু ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা

রাস্তা ভুলে আটকে গেল চোরের দল,পিকআপভ্যান পোড়ালো এলাকাবাসী

আপডেট সময় : 03:02:35 pm, Sunday, 16 March 2025