Dhaka , Tuesday, 10 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং নিরাপত্তার অঙ্গীকার: লালমনিরহাটে ৫ সহস্রাধিক আনসার-ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ শ্রীপুরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির বিএনপিতে যোগদান ৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করেছে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ান’র সমর্থনে সনাতনী র‍্যালি রংপুর বিভাগে নির্বাচন ঘিরে র‍্যাব ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে এনসিটি ইস্যুতে শ্রমিকদের গ্রেফতার-নিপীড়নে উদ্বেগ পেশাজীবি পরিষদের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা ঝালকাঠি-১ আসনে হাতপাখার ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী মুন্নীর  উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি  ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের। রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ  রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

রাস্তা কেটে যুবলীগ নেতার সবজি চাষ প্রতিবাদ করায় পিটিয়ে আহত তাঁতীদল নেতাকে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:53:37 pm, Tuesday, 24 December 2024
  • 100 বার পড়া হয়েছে

রাস্তা কেটে যুবলীগ নেতার সবজি চাষ প্রতিবাদ করায় পিটিয়ে আহত তাঁতীদল নেতাকে।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
     
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মেঘনা নদীর চর মেঘায় সরকারি রাস্তা কেটে সবজি চাষ করেছে যুবলীগ নেতা এরফান মোল্লা, তার ভাই শাহ আলম ও শাহ জালাল। রাস্তা কেটে সবজি চাষ করার প্রতিবাদ করায়   তাঁতীদল নেতা হেলাল সরকারকে পিটিয়ে আহত করেছে ঐ যুবলীগ নেতা ও তার ভাইয়েরা। এ ঘটনায় শাহজালাল মোল্লা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহত হেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার -২৩ ডিসেম্বর- সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চররমনী গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল জানান তাকে  পিটিয়ে মোটরসাইকেল, মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে গেছে অভিযুক্তরা।
খবর পেয়ে দুপুরে সদর উপজেলা -পশ্চিম- বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাব্বি এলাহি জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টু হাসপাতালে হেলালকে দেখতে যান।
গ্রেফতার শাহজালাল চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
আহত হেলাল চররমনী মোহন ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক ও চররমনী গ্রামের মকবুল হোসেন সরকারের ছেলে।
জানা গেছে, কৃষকের কষ্ট লাঘবে নদীর বুকে জেগে ওঠা চরে সরকারিভাবে আখনকান্দি থেকে চরমেঘা পর্যন্ত ১৮ ফুট চওড়া সাড়ে ৪ কিলোমিটার একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি ব্যবহার করে কৃষকরা সুবিধা পাচ্ছিলেন। সম্প্রতি যুবলীগ নেতা এফরান মোল্লা- তার ভাই শাহ আলম ও শাহজালাল মোল্লাসহ তাদের লোকজন জোরপূর্বক রাস্তা কেটে সমতল করে ফেলেন। পরে ওই রাস্তার এক কিলোমিটার চষে তারা সয়াবিন ও মরিচ আবাদ করেন। প্রতিবাদ করতে গেলে এফরানসহ তার লোকজন মানুষকে হত্যার হুমকি দিয়ে আসছেন। এ ঘটনার প্রতিবাদেরোববার-২২ডিসেম্বর-এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন হেলাল সরকার বলেন- রাস্তা চষে সবজি চাষের প্রতিবাদে মানববন্ধন করায় এফরানসহ তার ভাই শাহ আলম ও শাহজালাল মোল্লা লোকজন নিয়ে লাঠিসোঁটা দিয়ে আমাকে পিটিয়ে আহত করে। পরে আমার মোটরসাইকেল- মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে গেছে।
এ ঘটনায় বক্তব্য জানতে চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এফরান মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুল মোন্নাফ বলেন, মারামারির ঘটনায় শাহজালাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করবেন। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন

রাস্তা কেটে যুবলীগ নেতার সবজি চাষ প্রতিবাদ করায় পিটিয়ে আহত তাঁতীদল নেতাকে।।

আপডেট সময় : 12:53:37 pm, Tuesday, 24 December 2024