মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ ও খাবার হোটেল পরিচালনা করার জন্য হোটেল পরিচালনার জন্য পর্যাপ্ত কাগজপত্র না থাকায় রামগঞ্জ বাইপাস সড়কে অবস্থিত মোহাম্মদিয়া হোটেল এণ্ড চাইনিজ রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশ।
মঙ্গলবার সন্ধ্যায় এই বিশেষ অভিযানে বেড়িয়ে আসে নোংরা পরিবেশে পঁচাবাসি খাবার সরবরাহ সহ কাগজপত্রের নানা অসংলগ্নতা।
সরজমিনে জানা যায়- বাংলাদেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন রামগঞ্জ উপজেলার বেশ কয়েকজন ব্যাবসায়ী।
চাঞ্চল্যকর তথ্য হলো রামগঞ্জ মোহাম্মদিয়া হোটেল এণ্ড চাইনিজ কে নিরাপদ খাদ্য কতৃপক্ষ এবং পৌরসভার দায়ীত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক কর্তৃক সাত বার নোটিশ করা হলেও বদলায়নি অনিয়মের চিত্র।
তারই সুত্র ধরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এই অভিযান পরিচালনা করেন এসময় সাথে ছিলেন পৌরসভার দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আলমগীর কবির সহ রামগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম।
অভিযানে হোটেলকে এক লক্ষ টাকা জরিমানা ও অভিযান শেষে জব্দকৃত পচা বাসি খাবার- অস্বাস্থ্যকর তৈল ও অন্যান্য মালামাল ধংস করা হয়।।
অভিযানে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ মেজিট্রেড দেবব্রত দাশ জানান- খাবার হোটেলগুলোতে বাসি-পচা- কেমিক্যালযুক্ত খাবার বিক্রিসহ নানা অভিযোগ আসে প্রতিনিয়ত। তাই নিরাপদ খাবার নিশ্চিত করতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

























