মোঃ মাসুদ রানা
মনি রামগঞ্জ লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মশু আজ শনিবার রামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক দের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার হোসেনের সঞ্চালনায় তিনি বলেন আমি একজন সমাজ সেবক,সমাজসেবা করা আমার নেশায় পরিনত হয়েছে- তাই আমি এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।আপনাদের সহযোগিতায় আমি পুরো রামগঞ্জবাসীকে জানাতে চাই আমি নেওয়ার জন্য আসি নাই- আমি দিতে এসেছি।
আমি আপনাদের মাধ্যমে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমার বেতনের এক টাকাও আমি ভোগ করবো না। সমস্ত টাকা আমি অসহায়- গরীবদের মাঝে বিতরন করবো। আমি দীর্ঘ ৩০ বছর প্রবাসে ছিলাম- আমি টাকার জন্য লালায়িত নই।প্রবাসেও আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলাম। এখনো সেবার মনমানসিকতা নিয়েই এসেছি। আশাকরি আপনাদের মাধ্যমে পুরো রামগঞ্জবাসী অবহিত হবে। আমি আশাকরি পুরো রামগঞ্জ বাসী আমার ঘোড়া মার্কা প্রতীকে ভোট প্রদান করে আমাকে জয়যুক্ত করবে।

























