লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সব কটি পদেই বিএনপি পন্থী শিক্ষকদের জয় হয়েছে।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার রামগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত একটানা এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৫টি পদে বিএনপি পন্থী শিক্ষকরা বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করে। এ ছাড়া বাকি ৭টি পদে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মুনির হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল হামিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মোঃ জাহিদুর রহমান ও বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওমর ফারুক ও রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ রাশেদ আলম,শিক্ষা সম্পাদক পদে মোঃ ফরহাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ নূর হোসেন, দপ্তর সম্পাদক পদে মোঃ আলী হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ মাসুদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ কবির আহাম্মদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবদুল কাদের,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে রোকেয়া বেগম, সহ সাংগঠনিক পদে মোঃ মোতাল্লেব হোসেন, সহ শিক্ষা সম্পাদক জাবেদ হোসেন,সহ দপ্তর সম্পাদক পদে মোঃ কামাল হোসেন খাঁন,এ ছাড়াও সহ সভাপতি পদে ৪ জন মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ সেলিম, মোঃ বাবর হোসেন দেওয়ান,মোহাম্মদ হুমায়ুন কবির।

























