Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

রামগঞ্জে বিদ্যালয়ে না গিয়েই বেতন নিচ্ছেন লামনগর একাডেমির শিক্ষিকা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:45:42 am, Thursday, 13 March 2025
  • 249 বার পড়া হয়েছে

রামগঞ্জে বিদ্যালয়ে না গিয়েই বেতন নিচ্ছেন লামনগর একাডেমির শিক্ষিকা

লক্ষ্মীপুর  জেলা প্রতিনিধি
 
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ে না গিয়েও মাসের পর মাস বেতন নিচ্ছেন তাসলিমা আক্তার নামের এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের লামনগর একাডেমিতে। 
জানা গেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা -গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, ইনডেক্স নম্বর ১১২৭২৮৪- তাসলিমা আক্তার গত ৯ই জুন ২০২৪ ইং সাল থেকে কোন রকম ছুটি না নিয়ে বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত রয়েছেন। 
একাধিক সূত্রে জানা গেছে লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে মোটা অংকের আর্থিক সুবিধা দিয়ে শিক্ষিকা তাসলিমা আক্তার শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। 
বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ও কর্মচারী জানান, তাসলিমা নিঃসন্তান হওয়ায় গত বছর ৯ জুন কোন ধরনের ছুটি না নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করে ভারতের মাদ্রাজ চিকিৎসার জন্য যান। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে দুই মাসে আগে বাংলাদেশে ফিরলেও বিদ্যালয়ে না এসে স্বামীর সাথে ঢাকায় অবস্থান করছেন। 
লামনগর একাডেমির শিক্ষক হাজিরা খাতায় দেখা গেছে গত ৯ জুন থেকে এ পর্যন্ত তাসলিমা আক্তার একদিনও ছুটিতে নাই। তিনি -তাসলিমা আক্তার- অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ নিজেই দস্তখত করে চলেছেন। 
স্কুলের শিক্ষার্থীর অভিভাবক জয়নাল আবেদিন, সেলিম মাল, কামাল উদ্দিন ভূইয়া জানান দীর্ঘদিন থেকে আমাদের সন্তানরা স্কুলে গেলেও তাসলিমা আক্তার নামের ঐ শিক্ষক স্কুলে আসেন না। 
এ ব্যপারে লামনগর একাডেমির শিক্ষক তাসলিমা আক্তারকে ফোন দেয়া হলে অপরপ্রাপ্ত থেকে কল রিসিভ করে নিজেকে তাসলিমা আক্তারের মেয়ে পরিচয়ে বলেন মা হসপিটালে গিয়েছেন। হসপিটাল থেকে ফিরে আসলে কল দিতে বলবো।
স্কুলের বর্তমান কমিটির অভিভাবক সদস্য মনির হোসেন জসি জানান, আমরা দায়িত্ব নিয়েছি ১১ ফেব্রুয়ারি। দায়িত্ব নেয়ার পর এ ধরনের ঘটনার সত্যতা পেয়েছি। বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, উনি ছুটিতে যাওয়ার আগে দরখাস্ত দিয়েছেন। উনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ভারত থেকে এসে আবার ১মাসের ছুটি নিয়েছেন। অনুপস্থিত থেকে দস্তখত বিষয়ে বলেন, এটা এখন আর হয় না। 
উপজেলা একাডেমিক সুপার ভাইজার শরিফুল্লাহ আস শামস জানান, আমি ছুটি বা অনুপস্থিতির বিষয়ে কিছুই জানি না। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

রামগঞ্জে বিদ্যালয়ে না গিয়েই বেতন নিচ্ছেন লামনগর একাডেমির শিক্ষিকা

আপডেট সময় : 11:45:42 am, Thursday, 13 March 2025