মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীসমাবেশ উপলক্ষে আজ সোমবার বিকালে এক বিশাল শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। উক্ত শো ডাউনের নেতৃত্ব দেন উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আমির মাওলানা মোঃ আবু সালেহ।
উল্লেখ যে আগামীকাল মঙ্গলবার রামগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামির কর্মী অনুষ্ঠিত হবে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া- উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলার আমীর মোহাম্মদ নাজমুল হাসান পাটওয়ারী।

























