মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত এর আনারস প্রতীকের উঠান বৈঠক আজ বুধবার বিকালে রামগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারীসহ প্রমূখ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা ইমতিয়াজ আরাফাত এর সমর্থনে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান বলেন স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মাট লোককে নির্বাচিত করতে হবে। তাই আপনারা সবাই আনারস প্রতীকে ভোট দিয়ে রামগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

























