Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে ৯৪ প্রার্থী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:56:43 pm, Sunday, 6 November 2022
  • 215 বার পড়া হয়েছে

রাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে ৯৪ প্রার্থী

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ৯৪জন পদপ্রত্যাশী। তাদের মধ্যে সভাপতি পদে ২২ জন ও সাধারণ সম্পাদক পদে ৭২ জন জীবনবৃত্তান্তÍ জমা দিয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীবনবৃত্তান্ত সংগ্রহ শেষে এই তথ্য জানিয়েছেন শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার আহম্মেদ।

ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬ তম বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর এই ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের আহ্বান করা হয়।

নতুন নেতৃত্বে যোগ্যতার বিষয়ে জানতে চাইলে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নীতি, আদর্শ, ঔতিহ্য ধারন করবে, শেখ হাসিনার চলার পথকে মসৃণ করবে, সাহসী, সৎ, যোগ্য, কর্মীবান্ধব, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কাজ করবে এমন মেধাবী নেতৃত্ব প্রত্যাশা করছি। আসন্ন সম্মেলনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান তাপস বলেন, যারা দীর্ঘদিন ক্যাম্পাসে রাজনীতি করেছেন, যাদের নামে কোন অভিযোগ নেই, শিক্ষার্থীদের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে, আগামীর যে কোন সংকটে সাহসী ভূমিকা পালন করবে তাদেরকে নেতৃত্বে আনা হবে।

জীবনবৃত্তান্ত গ্রহনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, আহসান হাবিব বাপ্পী, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

রাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে ৯৪ প্রার্থী

আপডেট সময় : 07:56:43 pm, Sunday, 6 November 2022