Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

রাবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার নির্মাণ কাজ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:45:50 pm, Sunday, 11 December 2022
  • 188 বার পড়া হয়েছে

রাবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার নির্মাণ কাজ উদ্বোধন

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ভেটেরিনারি টিচিং হাসপাতাল এন্ড রিসার্স সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় কৃষি অনুষদ ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কাজের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ২৮ কাঠাজুড়ে পরিকল্পিত এই হাসপাতালের প্রথম পর্যায়ে সাত কাঠার ওপর নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকগণ হাতে কলমে শিক্ষাগ্রহণ করতে পারবে। এছাড়া প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টারশিপও করতে পারবে। সামগ্রিকভাবে এই অঞ্চলে দক্ষ প্রাণী চিকিৎসক গড়ে উঠবে। প্রায় ২৮ কাঠাজুড়ে পরিকল্পিত এই হাসপাতালের প্রথম পর্যায়ে ৭ কাঠার ওপর নির্মাণ কাজ শুরু করা হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এই হাসপাতালের মাধ্যমে অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগের সাথে সাথে এ অঞ্চলের মানুষের প্রাণী চিকিৎসা সেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে। প্রাণী চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, ব্যবহারিক জ্ঞান অর্জন ও গবেষণা ছাড়া ভেটেরিনারি শিক্ষা পরিপূর্ণ হয় না। এই হাসপাতাল স্থাপনের ফলে এই অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ সৃষ্টি হলো বলেও তিনি বলেন।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল আলিম, ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইসতিয়াক হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত প্রক্টর সারওয়ার জাহান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, উপ-পরিচালক (হিসাব) মো. গোলাম কিবরিয়াসহ প্রমূখ। এ সময় কৃষি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

রাবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার নির্মাণ কাজ উদ্বোধন

আপডেট সময় : 05:45:50 pm, Sunday, 11 December 2022