Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

রাজশাহীতে সাংবাদিকের উপর নির্যাতনের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:50:47 pm, Sunday, 11 September 2022
  • 230 বার পড়া হয়েছে

রাজশাহীতে সাংবাদিকের উপর নির্যাতনের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি।।

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরাপর্সন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান তারা। এসময় হামলায় জড়িত কর্মকর্তাদের চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবিও জানানো হয়।

কর্মসূচিতে ‘প্রথম আলো’র রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ বলেন, একজন কর্মকর্তার নির্দেশে তার কর্মচারীরা পশুর মতো হামলা চালাবে এরকম ঘটনা অস্বাভাবিক। দেশে যদি গণতন্ত্র থাকে, যদি সুশীল সমাজ থাকে, যদি সেখানে মানুষের কথা বলার অধিকার থাকে সেখানে এ ধরণের ঘটনা ঘটা সম্ভব নয়। ঘটনার পাঁচদিন হয়ে গেল এখনও গ্রেফতার করা হয়নি কাউকে। নামমাত্র যাদের বরখাস্ত করা হয়েছে তারা মূল দায়ি না। যিনি নির্দেশ দিয়েছে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনার মাত্র ১৫ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছি। পরে আমরা এই ঘটনার মূলহোতা নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছি। আমাদের এই আন্দোলনের কারণে বিএমডিএ কর্তৃপক্ষ দুজনকে সাময়িক বহিষ্কার করেছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র সভাপতি নুরুজ্জামান খান বলেন, বাংলাদেশে সাংবাদিক নির্যাতন নতুন কোন ঘটনা নয়। কিন্তু এসব ঘটনায় কোন বিচার হয়নি। সরকারি কর্মকর্তাদের একটাই শাস্তি তাদেরকে বদলি করা হয়। কিন্তু বদলি কখনো কোন শাস্তি হতে পারে না। যেহেতু সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে তাই এটি ফৌজদারী অপরাধ। আমরা চাই হত্যা চেষ্টা মামলায় তাকে শাস্তির আওতায় আনা হোক। সেই সাথে জড়িতদের স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করতে হবে যাতে ভবিষ্যতে দুর্নীতিবাজরা আর সাংবাদিকদের গায়ে হাত তুলতে সাহস না পায়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম (কনক) ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার।

মানববন্ধনে রাবি রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ডেইলি স্টার’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার আলী, রাবি সাংবাদিক সমিতি’র সাধারণ সম্পাদক নুর আলম, রাবি প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন বিপ্লব, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্র প্রমুখ। এসময় ক্যাম্পাস ও নগরীর প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার সকালে সরকারের নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মকর্তারা অফিসে আসছেন না এমন সংবাদ সরাসরি প্রচার করা হচ্ছিল এটিএন নিউজে। লাইভ চলাকালে সরকার নির্ধারিত সময়ের পরে বিএমডিএ কার্যালয়ে আসেন নির্বাহী পরিচালক আবদুর রশিদ। এসময় তিনি সাংবাদিক বুলবুল হাবিবের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর তাঁর নির্দেশে কর্মচারীরা লাইভ চলাকালেই বুলবুল হাবিব ও রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ক্যামেরাপারসন রুবেল ইসলাম গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এসময় এটিএন নিউজের বুম ভেঙে ফেলেন হামলাকারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা

রাজশাহীতে সাংবাদিকের উপর নির্যাতনের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

আপডেট সময় : 04:50:47 pm, Sunday, 11 September 2022