Dhaka , Monday, 13 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা পিএমকের উদ্যেগে রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, মেডিসিন, চসমা বিতরণ আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগনে খুন রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে গড়ে উঠতে হবে: এমপি আবুল কালাম আজাদ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের। মানুষের সেবায় দিনরাত মাঠে আজিজুল হক আজিজ, হামের টিকা কার্যক্রমে নিজে তদারকি চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায় নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ ও শিশুর ওপর হামলার অভিযোগ, ঘরে আগুন গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি পার্বত্য উৎসবের বৈচিত্র্যই আসল বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে গড়ব রংধনু জাতি: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন

রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:16 pm, Monday, 13 April 2026
  • 1 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা:

বাংলা নববর্ষকে ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, উৎসবকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি।
সোমবার সকালে রমনা বটমূল পরিদর্শন শেষে র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ সাংবাদিকদের জানান, গোয়েন্দা নজরদারি ও সাইবার পর্যবেক্ষণের মাধ্যমে সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে মনিটর করা হচ্ছে। গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি রোধে বিশেষ টিম কাজ করছে।
তিনি বলেন, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর এবং বাংলা একাডেমিসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
দেশব্যাপী র‍্যাবের একাধিক ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। টহল জোরদার করতে মোবাইল পেট্রোল, মোটরসাইকেল ইউনিট এবং সাদা পোশাকের সদস্যরা কাজ করছেন। পাশাপাশি সিসিটিভি মনিটরিং, চেকপোস্ট, পর্যবেক্ষণ টাওয়ার, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।
নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, কোনো ধরনের হয়রানি বা অপরাধের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক একটি চাঁদাবাজির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের তথ্য জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অপরাধই ছাড় দেওয়া হবে না।
সার্বিকভাবে, পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয়, শান্তিপূর্ণ বৈশাখের আশ্বাস

আপডেট সময় : 04:13:16 pm, Monday, 13 April 2026