
রাবি প্রতিনিধি।।
রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকার বাশার রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে টিউশনে যাওয়ার সময় যৌন হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮ টায় এ ঘটনা ঘটে বলে জানান নির্যাতিতা ছাত্রী।
এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টায় তিনি টিউশনিতে যাচ্ছিলেন। তিনি যখন বাশার রোডে ছিলেন, তখন বৃষ্টি হচ্ছিল বলে জায়গাটা একাকী ছিল। হঠাৎ পিছন থেকে তার অপরিচিত কেউ এসে তাকে জড়িয়ে ধরে যৌন স্পর্শ করে। ভিকটিম চিৎকার শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায়।
নির্যাতিতা ছাত্রী অভিযুক্তের শাস্তি দাবি করে নিজের নিরাপত্তা চায়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আশাবুল হক বলেন, “আমি একজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। ঘটনাটি ক্যাম্পাসের বাইরে সংঘটিত হওয়ায় এবং অভিযুক্তদের শনাক্ত করা যায়নি, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করার কাজ অব্যাহত থাকবে।






























