Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে পুলিশ – আইজিপি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:44:46 am, Thursday, 18 November 2021
  • 225 বার পড়া হয়েছে

যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে পুলিশ : আইজিপি

মনির হোসেন বরিশাল ব্যুরো ।।

পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের দায়িত্ব দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেয়া। বিগত সময়ে সর্বোচ্চ সামর্থ্য এবং শক্তি দিয়ে দেশের প্রতিটি নাগরিক এবং দেশের সম্পদ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে পুলিশ। ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে পুলিশ সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে জনগণের পাশে থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ফের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ কোন বিচ্ছৃংখল পরিবেশ সৃষ্টি এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন না। দায়িত্বশীল কোন পলিটিশিয়ান ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হবেন বলে বিশ্বাস করি না। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ পিপিএম (বার)।

এর আগে পুলিশ লাইন মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, সু-শৃঙ্খল সমাজ এবং সুশাসনের জন্য রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি নাগরিককে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। লক্ষ্য বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং আত্মমর্যদাশীল জাতি। যেটি আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই। দেশের প্রতিটি নাগরিকের, সমাজের এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমরা অংশিদারিত্বের সঙ্গে পার্টনারশিপ ইন পুলিশিং করতে চাই।

বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)’র সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-কমিশনার মো. রাসেল আহমেদের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, শেখ হাসিনা সেনা নিবাসের ভারপ্রাপ্ত জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুজ্জামান খান, ডিজিএফআই’র আঞ্চলিক প্রধান কর্নেল এমএ সাদি, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রমাণিক, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস। আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে বরিশাল মিমানবন্দরে এসে পৌঁছান আইজিপি। বেলা পৌঁনে ১২টায় পুলিশ লাইনে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। পুলিশ প্রধানের সফর উপলক্ষ্যে পুলিশ লাইন সাঁজানো হয় নবরূপে। বিকেলে আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন তিনি। এদিকে আইজিপি’র সফর ঘিরে বরিশাল নগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে পুলিশ – আইজিপি

আপডেট সময় : 12:44:46 am, Thursday, 18 November 2021