Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:00 pm, Friday, 12 December 2025
  • 40 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ি থানার দনিয়ায় অবস্থিত বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান সিজুর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছচারিতা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ৫ আগস্টের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজের অধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর ওয়াহেদুজ্জামান সিজুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বসানো হয়।
সাধারণ শিক্ষকরা জানান, দীর্ঘ প্রায় এক বছর ম্যানেজিং কমিটি না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ একক সিদ্ধান্তে যা খুশি তাই করা শুরু করেন। চলতি বছর মাঝামাঝি সময়ে সরকারের পক্ষ থেকে গভর্নিং বডি নিয়োগ দেয়া হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমিটিকে পাশ কাটিয়ে ক্রমে স্বৈরাচার হয়ে ওঠেন। কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি বিধিবর্হিভূতভাবে তার সব অপকর্মের সহযোগি হিসাবে আব্দুল বারীকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে একক রাজত্ব কায়েম করা শুরু করেন। ঢাকা শিক্ষা বোর্ড থেকে আপত্তি জানানোর পরও আব্দুল বারীকে উপাধ্যক্ষ পদে বহাল রাখেন। শুধু তাই নয়, তিনি স্কুলে বিভিন্ন নিজস্ব একটা সিন্ডিকেট করে যারা তাকে এ পদে বসিয়েছে উল্টো তাদেরকেই নানাভাবে হয়রানি করেন। একজন শিক্ষক বলেন, যোগ্যতা না থাকার পরেও ৯ জনকে সিনিয়রকে টপকে সিজু অধ্যক্ষের পদ পেয়ে স্বৈাচারার হয়ে উঠেছে। উপাধ্যক্ষ বারীকে ব্যবহার করে তিনি শিক্ষকদের নানাভাবে নাজেহাল করেন। আওয়ামীপন্থী শিক্ষকদের আপন করে নিয়ে নিজে যে একসময় আওয়ামী লীগ করতেন তার প্রমান দিচ্ছেন। ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল হক মনু এবং হাবিবুর রহমান মোল্লার সাথে তার এবং তার পরিবারের ঘনিষ্ঠতা দীর্ঘ দিনের। কথায় কথায় তিনি শিক্ষকদের মব সৃষ্টির মিথ্যা অভিযোগ দেয়ার ভয় দেখান। অথচ তিনি নিজে এক সময় মব সৃষ্টি করেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ বাগিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। সরকারি পরীক্ষার কেন্দ্র হিসাবে স্কুল বাবদ তিনি যে ভাড়া পান তার সিংহভাগই নিজে পকেটে ভরেন। অস্টম ও দশম শ্রেণির কোচিংয়ের নামে নতুন বাণিজ্য করে সম্প্রতি সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আরও অনেক দুর্নীতির প্রমান দিয়ে ইতোমধ্যে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ।  গভর্নিং বডিকে না জানিয়ে ইতোমধ্যে তিনি নিজের শ্যালককে ড্রাইভার পদে, আরেক আত্মীয়কে শিক্ষক পড়ে বসিয়েছেন। স্কুলের গাড়ি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। শিক্ষকরা তার সেই গাড়িতে উঠতে পারেন না। এমনকি গ্রামের বাড়ি কুড়িগ্রাম যেতেও স্কুলের গাড়ি নিয়ে যান। সমস্ত খরচ নেন স্কুল থেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

আপডেট সময় : 06:24:00 pm, Friday, 12 December 2025