Dhaka , Thursday, 27 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

যমুনা ফিউচার পার্কে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:45:44 pm, Tuesday, 2 December 2025
  • 86 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী,

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকান মালিকরা। আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)–এর বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীরা মারাত্মক উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, নতুন এই ব্যবস্থার কারণে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন বিক্রি বাধাগ্রস্ত হতে পারে এবং পুরো বাজারে ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হবে।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর কার্যকর হলে অনেক সময় বৈধ ফোনও ‘নন-ভারিফায়েড’ দেখাতে পারে। এতে দোকানিরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং বাজারে ক্রেতার আস্থাও কমে যাবে। এসব কারণ দেখিয়ে তারা সরকারের সঙ্গে জরুরি বৈঠক করার দাবি জানান। দাবি মানা না হলে দোকান বন্ধ ও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
অবরোধ শুরু হতেই যমুনা ফিউচার পার্কের সামনে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই কুড়িল-বিশ্বরোড থেকে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থী, যাত্রী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন গাড়িতে।
অবরোধ চলাকালে ব্যবসায়ীরা পার্কের মোবাইল মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। তাদের দাবি— যতক্ষণ পর্যন্ত সরকার আলোচনায় না বসবে এবং তাদের উদ্বেগ দূর না করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না।
সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও দুপুরের এই বিক্ষোভের কারণে পুরো এলাকায় দিনের বেশিরভাগ সময় যানজট স্থায়ী হয়।
এ বিষয়ে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ শহরটা পুরো থমকে ছিল। বাস–গাড়ি কোনোটাই ঠিকমতো চলছিল না। অফিস-স্কুল সবকিছুতেই দেরি হয়েছে।”
ব্যবসায়ীরা জানান, সরকারের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে পারেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

যমুনা ফিউচার পার্কে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় : 03:45:44 pm, Tuesday, 2 December 2025