জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার -২০ নভেম্বর- বিকালে উপজেলা সেচ্ছাসেবকলীগ, পৌর আ.লীগ ও মুক্তিযুদ্ধা সন্তান কামান্ডের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সিমলা বাজার এলাকা থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এসে এক মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন আন্ত-নগর যমুনা ট্রেনে অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। জামায়াত -বিএনপি দেশের দুশমন।তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার কৌশল গ্রহন করেছে। ট্রেনে আবারও আগুন দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
























