Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

মোহনপুরে নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামীলীগ নেতা বানাল পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:20 pm, Wednesday, 12 February 2025
  • 309 বার পড়া হয়েছে

মোহনপুরে নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামীলীগ নেতা বানাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর থানায় সদ্য যোগদান করা ওসি আতাউর রহমানের বিরুদ্ধে নিরীহ মানুষকে আটক করে আওয়ামীলীগ নেতা বানিয়ে বিজ্ঞ আদালতে চালান দেওয়ার অভিযোগ উঠেছে।

কেশরহাট পৌর সাবেক কাউন্সিলর মাদক সম্রাট ও বিএনপির কথিত নেতার খায়েশ পুরণ করতে
একজন নীরিহ মানুষকে আটক করে রাজনৈতিক মামলা দেওয়ায় থানা এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়।

এলাকাবাসি ও থানাসুত্রে জানাযায়, ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে মোহনপুর থানার ওসিসহ সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের আলী সঙ্গীয় ফোর্স কেশরহাট নাকইল গ্রামের নিজ বাসা থেকে ইসাহাক আলী পিন্টু নামে একজনকে আটক করে। পিন্টু ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে। এলাকাবাসি জানায় ইসাহাক আলী পিন্টু কোনো রাজনৈতিক দলের কর্মী না হলেও কেশরহাট পৌর সাবেক কাউন্সিলর কথিত বিএনপি নেতা ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের খুশি করতে তাকে পৌর আওয়ামীলীগ নেতা বানিয়ে চালান দেওয়া হয়েছে।
গোপন সুত্রে জানাগেছে, একাধিক মাদক মামলার আসামী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু এক সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা পরিচয়ে ইসাহাক আলী পিন্টুর জমি ও পুকুর দখল নিতে ব্যর্থ হয়ে ম্যানেজ করে পুলিশ দিয়ে বিনা অপরাধে পিন্টুকে আটক করা হয়। পিন্টুকে আটকের পর তার রাজনৈতিক কোন পদ পদবী না থাকলেও আওয়ামীলীগে ভোট দিয়েছে মর্মে মোহনপুর থানার এক রাজনৈতিক মামলায় সন্তিগ্ধ দেখান ওসি।

পিন্টুকে আটকের পর এলাকাবাসি জানায়, শুধুমাত্র জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এক বিএনপি পন্থী কাউন্সিলের কথামতো মোটা অংকের অর্থের বিনিময়ে পুলিশ তাকে আটক করেছে। প্রভাবশালী ওই কাউন্সিলের ভয়ে এলাকায় কেউ মুখ খুলছে না। শুধু তাই নয় ইসাহাক আলী পিন্টুর ছোট ভাইয়ের বউ এর কথামতো সাবেক ওই কাউন্সিলর ও তার লোকজন পিন্টুকে তার পৈতৃক সম্পত্তি থেকে বিতাড়িত করতে জোর পূর্বক ১০০ বাঁশ ও গাছ কেটে নেয়। এ ঘটনায় ইসাহাক আলী পিন্টুর মা মমেনা বেগম বাদি হয়ে মোহনপুর আমলী আদালতে মামলা করেন। -মামলা নং সি-৭১২-২০২৪- আদালত মামলাটি আমলে নিয়ে মোহনপুর থানাকে তদন্তের আদেশ দেন। ওই মামলায় ইসাহাক আলী পিন্টু সাক্ষী ছিলেন। জমি-জমার বিরোধের জেরে তাঁকে আটক করা হয়েছে মর্মে পরিবার জানলেও তাকে রাজনৈতিক মামলা দিয়ে ফাঁসিয়েছে কাউন্সিলর ও পুলিশ।

মোহনপুর থানা বর্তমান ওসি আতাউরের বিরুদ্ধে বাগমারা থানায় ওসি থাকা কালে আটক বানিজ্যসহ জামায়াত-বিএনপি নিধনে কাজ করার অভিযোগ উঠেছিলো। সেসময় তিনি এমপি ইঞ্জি: এনামুল হকের নির্দেশে সকল অপকর্ম করতেন। ২০১৩ সালের মার্চ মাসের ৩ তারিখে গোদাগাড়ীতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াতের উপর গুলি বর্ষণকারী এই আতাউর রহমান। সে সময় জামায়াতে দুজন কর্মী পুলিশের গুলিতে নিহত হয়। ওসি আতাউর রহমান সেসময় গোদাগাড়ি থানার সেকেন্ড অফিসার ছিলেন। এরপর ২০১৩ সালের ৪ মার্চ রাতে এস আই নুরুজ্জামান ও এস আই আতাউর রহমান-সেকেন্ড অফিসার বর্তমান মোহনপুর থানার ওসি- দুটি নাশকতা মামলাও করেন। ওই সময় গোদাগাড়ী থানার ওসি ছিলেন অহিদুল ইসলাম। ওই দুই মামলায় জামায়াত শিবিরের ২ হাজার করে মোট চার হাজার আসামী করা হয়। এর আগে ৩ মার্চ রফিকুল ইসলাম -১২- নামের এক কিশোরসহ দুজন জামায়াত-শিবির কর্মী নিহত হয় পুলিশের গুলিতেই। সে সময় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছিলো। এক সময় এই আতাউর রহমান ছিলেন জামায়াত বিএনপির আতংক। ব্যাপক নির্যাতন করেছে জামায়াত বিএনপি’র সমর্থকদের। এখন তিনি আবারও পূর্বের ন্যায় সাধারণ মানুষকে আ”লীগ বানাতে ব্যস্ত।

কথা বললে মোহনপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, আটক ইসাহাক আ”লীগের ভোট করেছে। এটাই তাঁর অপরাধ। আ’লীগের কোনো পদে সে ছিলো না এটা সঠিক। ছোট একটা অজ্ঞাত মামলায় তার নাম দেওয়া হয়েছে। জামিন হয়ে যাবে। এটা নিয়ে বাড়াবাড়ি না করারও অনুরোধ করেন তিনি। দলীয় কাউকে তো খুঁজে পাচ্ছি না। প্রয়োজনে আমি ইসাহাকের জামিনের ব্যবস্থা করে দিচ্ছি, আমার লোকও আছে। -কল রেকর্ড সংরক্ষিত-

জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম -মিডিয়া মুখ্যপাত্র- বলেন, আমরা তদন্তে পেয়েছি তিনি আ’লীগের পদধারী। এছাড়াও যদি আইও তদন্ত করে দেখেন যে আসলেই তিনি কোনো পদে ছিলেন না তাহলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

পিন্টুর বিষয়ে জানতে চাইলে কেশরহাট পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো বলেন, এরা আ’লীগের সক্রিয় কেউ না। এদের কোনো পদ পদবী নাই। সাধারণ ভোটার পিন্টু। আ’লীগকে সমর্থন করতে পারে! আ’লীগকে ভোট দেয় বলে শুনেছি। তবে তাঁকে আটকের বিষয়টি আমাদেরকেও অবাক করেছে। যারা নাশকতা করলো, হত্যা, হামলা মামলাসহ লুটপাট করেছে সেসব আ”লীগের পদ পদবীধারী কাউকে গ্রেফতারে তেমন পদক্ষেপ দেখছি না৷ এর আগে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে পিন্টুকে এক ঘরে করে দিয়েছিলো এলাকার শালিসি বৈঠকে।
উল্লেখ্য, ওসি আতাউর রহমান আ’লীগের আমলেই চাকুরী হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে। চাঁপাইনবাবগঞ্জ আ’লীগের এমপি আব্দুল ওয়াদুদু দারার আস্থাভাজন তিনি। তাঁর স্থানীয় বাড়ি আশে পাশের বাসিন্দারাও বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা আ’লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

মোহনপুরে নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামীলীগ নেতা বানাল পুলিশ

আপডেট সময় : 08:41:20 pm, Wednesday, 12 February 2025