Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

মেহেরপুরে গাংনীতে সরকারী জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় : 01:45:13 am, Friday, 3 December 2021
  • 235 বার পড়া হয়েছে

মেহেরপুরে গাংনীতে সরকারী জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

জুরাইস ইসলাম, মেহেরপুর।।

মেহেরপুরের গাংনীর খাসমহল বাজারের সরকারি জমি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার সময় দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নাজমুল আলম।
অভিযান পরিচালনা কারি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে উপজেলার খাসমহল গ্রামের মৃত আলম হোসেনের ছেলে আয়নাল হক নামের এক ব্যক্তি খাসমহল বাজারের সরকারি জমি দখল করে চারটি পাকা দোকান নির্মাণ করেছিলেন। দোকার ঘর নির্মাণের ফলে ওই বাজারে সাপ্তাহিক হাট বসতে চরম সমস্যায় পড়তেন এলাকাবাসী। এছাড়াও স্থানীয় জনগনের চলাফেরায় অসুবিধা হলে লিখিতভাবে অভিযোগ করেন স্থানীয় বাজার কমিটির লোকজন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উক্ত জমি জরিপ করা হলে ০৮ শতক জমি সরকারি খতিয়ানভুক্ত পাওয়া যায়্। ওই ০৮ শতক জমির মধ্যে ০৩ শতক জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণ শুরু করে আয়নাল হক।
পরে দখলদার আইনাল হককে স্থানীয় তহশীলদার জমি ছেড়ে দেবার নোটিশ করেন। পরে উপজেলা ভুমি অফিস থেকেও নোটিশ করা হয়। তাতেও তিনি তার স্থাপনার কাজ চালিয়ে আসছিলেন। পরে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে জেলা প্রশাসক মহোদয় সেখান থেকেও নোটিশ প্রদান করেন। এখাবে তিনবার নোটিশ দেয়া সত্বেও তিনি তার স্থাপনা অপসারণ না করায় সরকারি সকল নিয়ম মেনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই দখলমুক্ত অভিযান। এসময় স্থানীয় কাথুলী ইউনিয়নের তহশিলদার রমজান আলী, ষোলটাকা ইউনিয়নের তহশিলদার আব্দুর রহিমসহ গাংনী থানা পুলিশের একটি টীম উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।
স্থানীয় ভুমি অফিস সুত্রে পাওয়া তথ্যে জানা গেছে, উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়ীয়া মৌজার আর এস ০১ নম্বর খাস খতিয়ানভুক্ত আর এস ১১৮৫ দাগের ধানী (বর্তমানে হাট) শ্রেণীর ০.০৮ একর জমির মধ্যে ০.০৩ একর জমি অবৈধ দখল করে স্থানীয় আয়নাল হক। অবৈধ স্থাপনা অপসারণের নিমিত্তে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বি গভর্ণমেন্ট এন্ড লোকাল অথরিটি ল্যান্ডস এন্ড বিল্ডিং (রিকভারী অব পজেশন) অর্ডিনেন্স ১৯৭০ (অধ্যাদেশ নং-২৪) এর বিধান অনুযায়ী গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব প্রাপ্ত হয়ে বর্ণিত ভূ-সম্পত্তি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল মুক্ত করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য একরামুল হক বলেন, অবৈধ দখলদার উচ্ছেদের ফলে এলাকার জনগনের দীর্ঘ দিনের দাবী পুরণ হয়েছে । অবৈধ স্থাপনার ফলে পথযাত্রীরাও পড়তেন নানা বিড়ম্বনায়। মাঝে মাঝে দুর্ঘটনার কবলেও পড়তে হতো পথচারীদের। দীর্ঘ ১৮ বছর পরে দখল মুক্ত হলো সরকারি জমি। প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানান তিনি। সাবেক ইউপি সদস্য সালাউদ্দীন বরেন, এখানকার মানুষের একমাত্র হাটের জায়গা বেদখল থাকায় এলাকার মানুষকে নানা সমস্যায় পড়তে হতো। এই উচ্ছেদ অভিযানে সাময়িক ভাবে কয়েক জনের স্বার্থে আঘাত লাগলেও শতশত মানুষ এর সুবিধা ভোগ করবে। তিনি আরো বলেন, শুধু খাসমহলই নয় এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জমি দখলমুক্ত করলে হাজার হাজার মানুষ উপকৃত হবে।
মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান বলেন, সাধারণ মানুষের অসুবিধা করে একজন ব্যাক্তি সরকারি জমি ভোগ করবে এটা হতে দেয়া যাবে না। দখলদারদের কবল থেকে আমাদের এই দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

মেহেরপুরে গাংনীতে সরকারী জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

আপডেট সময় : 01:45:13 am, Friday, 3 December 2021