Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

মুসলমান জাতির পিতা একমাত্র ইব্রাহিম (আঃ) অন্যায়কে ন্যায় বলার কোনো সুযোগ ইসলামে নেই- মুফতি আবুল বাছার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:54:56 pm, Friday, 20 September 2024
  • 353 বার পড়া হয়েছে

মুসলমান জাতির পিতা একমাত্র ইব্রাহিম (আঃ) অন্যায়কে ন্যায় বলার কোনো সুযোগ ইসলামে নেই- মুফতি আবুল বাছার।।

বিশেষ প্রতিবেদক।।
   
মুসলিম জাতির পিতা একমাত্র ইব্রাহিম (আঃ)। এছাড়া কাউকে জাতির পিতা দাবী  করা মুসলমানদের জন্য জায়েয নয় দাবী করে মুফতি মাওলানা আবুল বাছার বলেছেন- অন্যায়কে ন্যায় বলার কোনো সুযোগ ইসলামে নেই। ইসলামে মিথ্যার কোনো স্থান নেই। আমাদের উচিত পরিপূর্ণ ভাবে নবী করিম সাঃ এর আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকা। ২০ সেপ্টেম্বর শুক্রবার বরিশালের সড়ক ও জনপথ জামে মসজিদের ঈমাম মুফতি মাওলানা আবুল বাসার জুম্মার বয়ান শুরু করেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামের ভূমিকা নিয়ে। তিনি সূরা আল আছর এর ব্যাখ্যা তুলে ধরে বলেন- এই একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করনীয় নির্দেশ করে দিয়েছেন। যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করেনা- মানুষকে সৎ উপদেশ বা পরামর্শ দেয় না- সেতো আসলে মুসলমান হতে পারেনা। বিপদে ধৈর্য্য ধরা ও আল্লাহকে স্মরণ করাই হচ্ছে ইসলাম। 
ঈমাম আবুল বাসার বলেন- জাতির পিতা বলে অনেকেই মারামারি, ঝগড়াঝাটি করেন। কিন্তু পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন- তোমাদের জাতির পিতা ইবরাহীম- তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম।- সুরা হাজ্জ-৭৮-।
এই আয়াত থেকেই প্রমাণিত তিনি মুসলিম জাতির পিতা। আর ইব্রাহিম আঃ সম্পর্কে প্রশংসা করে আল্লাহ বলেছেন- নিশ্চয়ই ইবরাহিম ছিলেন সব গুণের সমাবেশকারী- সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত এবং তিনি মুশরিক ছিলেন না। তিনি ছিলেন তাঁর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাঁকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে। সুরা -নাহল- আয়াত- ১২০-১২১-
এরপরই সূরা আল আছর এর তাৎপর্য তুলে ধরেন ঈমাম আবুল বাসার।  এ সূরায় আল্লাহ তা’আলা মহাকালের শপথ করে বলেছেন যে- সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে চারটি গুণবিশিষ্ট মানুষ ব্যতীত । সেই চারটি গুণ হলো- ইমান- সৎকর্ম- পরস্পরকে সত্য অবলম্বন ও ধৈর্য ধারণের উপদেশ দান।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ঈমাম আরো বলেন- রাজনীতি কোনো পেশা বা পরিচয় হতে পারে না। দেশ ও মানুষের উপকার করতে আপনার নিঃস্বার্থ ভূমিকাই রাজনীতি। পাশাপাশি আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজ করতে হবে। যা থেকে আপনার জীবন-জীবিকার পর উদ্বৃত্ত অংশ জনসেবায় ব্যয় করবেন। তা না হলে ৫০-৭০ বয়সর পরে পরপারে যেয়ে কি হিসাব দেবেন? ৯০ ভাগ মুসলমানদের দেশ হওয়ার পরও বাংলাদেশ পুরোপুরি ইসলামি রাষ্ট্র হতে পারেনি। এর একটাই কারণ আমাদের ঈমান খুবই দূর্বল। আমরা প্রকৃত মুসলমান হতে পারিনি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা

মুসলমান জাতির পিতা একমাত্র ইব্রাহিম (আঃ) অন্যায়কে ন্যায় বলার কোনো সুযোগ ইসলামে নেই- মুফতি আবুল বাছার।।

আপডেট সময় : 02:54:56 pm, Friday, 20 September 2024