Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

মুক্তিযোদ্ধা পরিবারকে বসতবাড়ি ছাড়া করার পায়তারা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:51:53 pm, Sunday, 26 February 2023
  • 73 বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি ।।

জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় এক মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটেমাটি ছাড়া করার পায়তারা করছে প্রভাবশালী একটি পরিবার। বিষয়টি মিটিয়ে দিতে গিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে মামলার আসামী হতে হয়েছে।
উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা দক্ষিনপাড়া এলাকায় প্রায় শত বছর ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। স্বাধীনতা পরবর্তী সময়ে জুট কর্পোরেশনে চাকুরীর সুবাদে নরসিংদীতে চলে যান তিনি। মাঝে মধ্যে এসে বাড়িঘরের খোঁজ নিতেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। এ সুযোগে প্রতিবেশী মোস্তাফিজুর রহমান ওরফে জুয়েল ও তার পরিবারের লোকজন ২০১২ সালে ওই মুক্তিযোদ্ধার বসতবাড়ি দখলের পায়তারা শুরু করেন। তখন থেকে প্রভাবশালী এ পরিবার নানাভাবে ওই মুক্তিযোদ্ধা পরিবারকে ভয়ভীতি দেখাতে শুরু করেন।

একপর্যায়ে ২০১৩ সালে ওই মুক্তিযোদ্ধার বাড়িঘরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান প্রভাবশালী ওই পরিবার। হামলাকালে তাদের অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত হয় বসতবাড়ি। গুরুতর আহত হন ওই মুক্তিযোদ্ধার ছোটভাই মতিয়ার রহমান ও আব্দুল হাই। চিকিৎসাধীন অবস্থায় ২০১৫ সালে আব্দুল হাই মারা যান। এর তিন বছর পর ২০১৮ সালে মতিয়ার রহমান মারা যান। বিষয়টি মিটিয়ে দিতে গিয়ে ওই প্রভাবশালী মোস্তাফিজুর রহমানের মামলার আসামী হতে হয়েছিল পিংনা ইউপি চেয়ারম্যানকে।

ওই ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ভাতিজা আরিফুর রহমান ২০১৩ সালে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত তাদেরকে এক বছরের সশ্রম কারাদন্ডসহ অর্থ দণ্ডাদেশ দেয়।

সাজা ভোগের পর বাড়িতে ফিরে এসে ফের তারা সক্রিয় হয়ে উঠেছে। মামলা-হামলাসহ খুন করে ফেলার হুমকি দেওয়া হচ্ছে ওই মুক্তিযোদ্ধা পরিবারকে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বলেন, একশো বছর ধরে তারা একই বাড়িতে বসবাস করে আসছেন। চাকুরীর সুবাদে তাকে নরসিংদীতে চলে যেতে হয়। এ সুযোগে প্রতিবেশী মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের লোকজন কয়েক দফা তার বাড়িঘরের হামলা-ভাংচুর ও মারধর করেন। এ সময় তার ছোট দুই ভাই গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। কারাভোগের পর ফের তারা সক্রিয় হয়ে উঠেছে। এখন তারা মামলা, হামলা ও খুনের হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে সাবেক পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার ছানোয়ার হোসেন ছানা বলেন, ২০১৩ সালে মোস্তাফিজুর রহমান জুয়েল ও তার পরিবারের লোকজন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের বাড়িঘরের হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটায়। সে সময়ে বিষয়টি স্থানীয়দের নিয়ে মিটিয়ে দেওয়ায় চেষ্টা করা হলে উল্টো তাকেই জুয়েলের দায়ের করা মামলায় আসামী হতে হয়েছিল।

এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান জুয়েল অভিযোগ অস্বীকার করে বলেন, তার মা ওই জমিতে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও তার পরিবারকে থাকতে দিয়েছিলেন। এখন তাদেরকে চলে যেতে বলা হলেও তারা যাচ্ছে না। উল্টো তাদেরকে মারপিট ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে তিনি জানান।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) সরোয়ার হোসেন বলেন, এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

মুক্তিযোদ্ধা পরিবারকে বসতবাড়ি ছাড়া করার পায়তারা

আপডেট সময় : 05:51:53 pm, Sunday, 26 February 2023