Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

মির্জাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে লাল মাটির টিলা কাটার মহোৎসব

  • Reporter Name
  • আপডেট সময় : 11:04:46 am, Thursday, 6 February 2025
  • 97 বার পড়া হয়েছে

মির্জাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে লাল মাটির টিলা কাটার মহোৎসব

মোঃরুবেল মিয়া, স্টাফ রিপোর্টার 

টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে লাল মাটির টিলা কাটার মহোৎসব। কোনোভাবেই থামানো যাচ্ছে না লাল মাটির পাহাড় কাটা। মাটি খেকোদের ভেকুর -মাটি কাটার যন্ত্র- থাবায় প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত হচ্ছে লাল মাটির পাহাড়। স্থানীয় প্রশাসনের জেল, জরিমানা, মাটি ভর্তি ট্রাক ও ভেকু আটক করেও থামানো যাচ্ছে না মাটি কাটার মহোৎসব। 

মির্জাপুর উপজেলার আয়তনের প্রায় অর্ধেকই এর কিছু কম পাহাড়ি অঞ্চল। প্রতি বছরই মাটি খেকোরা প্রকাশ্যে পাহাড়ের টিলা কেটে ধ্বংস করলেও পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালীরা থাকেন ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের দাবি এ কাজগুলো হয় প্রভাবশালীদের ইশারায়। পাহাড়ে বছরের পর বছর এ ধ্বংস লীলা চলার কারণে বিপন্ন হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। অন্যদিকে গ্রামীণ সড়কে মাটিভর্তি ভারী যান চলাচলের ফলে ভেঙে যাচ্ছে সড়ক। দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়,আজগানা ইউনিয়ন চিতেশ্বরী পশ্চিমপাড়া সোনাউদ্দিন এর ছেলে মোস্তফার কাছে থেকে সৈয়দপুর গ্রামের আমিনুর টাকার বিনিময়ে মাটির কেটে নিয়ে যাচ্ছে,তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা মধ্যেপাড়া থেকে বাঁশতৈল গ্রামের সহিদুল দেওয়ান নামে এক প্রভাবশালী বিভিন্ন এলাকায় পাহাড় কেটে নিয়ে যাচ্ছে মহোৎসব এর সাথে।

মাটি কাটার বিষয়ে সহিদুল দেওয়ান এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইয়াবা,গাজার ব্যবসা করি না,আমি মাটির ব্যবসা করি এটার পিছনে লাগবেন না। প্রশাসনে কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন- আছে, কিন্তুু আপনাদের দেখাতে আমি বাধ্য না। 

এই মাটি কাটার ব্যাপারে তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজার এর কাছে মঠোফোনে জানতে চাইলে তিনি বলেন মাটি কাটে কিনা আমার জানা নেই, এই ব্যাপারে আমার কোন বক্তব্য নেই। 

ভেকু এক চালক জানান, ‘মালিক ভেকু চালাতে বলেন তাই চালাই। লাল মাটি কাটা অপরাধ কি না তা জানি না।আর এই সাইডের মালিক সহিদুল দেওয়ান আর কিছু বলতে পারবো না।

এলাকাবাসীর দাবি মাটিভরে গাড়িগুলোও চলে বেপরোয়া। গাড়ির নেই কাগজপত্র ঠিক। বিভিন্ন অভিযোগে রাতভর উপজেলার পাহাড়ি এলাকা ও গোড়াই সখিপুর মহাসড়ক ঘুরে দেখা যায় ট্রাকগুলোতে পাহাড়ি লাল মাটি কেটে নিয়ে যাচ্ছে, 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম 

জানান,মাটি কাটার অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিনিয়ত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

মির্জাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে লাল মাটির টিলা কাটার মহোৎসব

আপডেট সময় : 11:04:46 am, Thursday, 6 February 2025