
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ভাতিজা আসিবুর রহমান খানই। বুধবার -৮ মে- রাতে
বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। তার কাছে অল্প ভোটের ব্যবধানে
হেরে গেলেন শাজাহান খানের চাচাতো ভাই ও আসিবুর রহমান খানের চাচা দুই বারের সাবেক সদর উপজেলা
চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে
শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর
রহমান শফিক খান এই দুই জনেই নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে আসিব খান ৭৫ হাজার ৫শ ৯৪ ভোট
পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩শ ৩ ভোট। স্থানীয়
সংসদ সদস্য শাজাহান খানের ছেলের আসিবুর রহমান খান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৬০ হাজার ১শ ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান আক্তার হাওলাদার পেয়েছেন ৪৭ হাজার ২শ ৪ ভোট। মহিলা ভাইস
চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফারিয়া হাছান রাখি। তিনি ৫৬ হাজার ৬শ ৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী ফারজানা নাজনিন পেয়েছেন ৪২ হাজার ৪শ২০ ভোট।
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে মোহসিন মিয়া বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন
৪৩ হাজার ৭শ ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ৫শ ৫৪ ভোট। বিজয়ী
প্রার্থী মহসিন মিয়া রাজৈর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এদিকে রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মো. সাহাবুদ্দিন মিয়া ৩৫ হাজার ৩শ ৪৬ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউয়ুম মিয়া পেয়েছেন ২৫ হাজার ৮শ ৮০ ভোট। মহিলা ভাইস
চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুর জাহান পারুল। তিনি ২৬ হাজার ৪শ ৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী লিতা কুদ্দুস পেয়েছেন ২৫হাজার ১শ৫৮ ভোট।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. আহম্মদ আলী নির্বাচনী ফলাফল নিশ্চিত করে বলেন- সুষ্ঠু ও
শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

























