Dhaka , Tuesday, 31 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন চবিতে সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন দুই শিক্ষক পেশাগত মানোন্নয়ন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে একসাথে কাজ করবে দুই প্রেস ক্লাব পাঠাভ্যাস গড়ে তুলতে সবার অংশগ্রহণের আহ্বান মেয়রের। রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ॥ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঝালকাঠি গাবখান নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোর আলিফের মরদেহ উদ্ধার হঠাৎ করেই বাড়ছে হামের প্রাদুর্ভাব পাবনায়  হাসপাতালে ভর্তি ২৭ রোগীর বেশিরভাগই শিশু পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র হানা: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ বস্ত্র উদ্ধার গণভোট বাতিল ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’: ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা “বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন” অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ

মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে মধু আর মঞ্জুকে হত্যা করে সম্রাট।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:58:40 am, Sunday, 8 September 2024
  • 103 বার পড়া হয়েছে

মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে মধু আর মঞ্জুকে হত্যা করে সম্রাট।।

পাবনা প্রতিনিধি।।
     
মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে পাবনা বাস টার্মিনালে মিলন হোসেন মধু আর মঞ্জু আলীকে কুপিয়ে হত্যা করেন মাদক বিক্রেতা সম্রাট শেখ।
পরে পাবনা থেকে পালিয়ে অন্য জেলায় আত্মগোপন করেন তিনি। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েছেন পুলিশের জালে। হত্যাকাণ্ডে নিজেকে জড়িত থাকার বিষয়টি আদালতে স্বীকারও করেছেন সম্রাট শেখ।
পাবনার চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত আসামিকে গ্রেপ্তার করে এ তথ্য জানিয়েছে পুলিশ।
রোববার -০৮ সেপ্টেম্বর- দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
গ্রেপ্তারকৃত সম্রাট শেখ -৪০- পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত মিরাজ শেখের ছেলে।
আর নিহত মিলন হোসেন মধু -৪৫- পাবনা পৌর সদরের পূর্ব শালগাড়িয়া মহল্লার মৃত আরমান প্রামানিকের ছেলে এবং মঞ্জু আলী -৪০- দক্ষিণ রাঘবপুর মহল্লার মৃত নুর আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান- ঘটনার পর পটুয়াখালী জেলায় পালিয়ে আত্মগোপন করে সম্রাট শেখ। জেলা গোয়েন্দা পুলিশ ও পাবনা সদর থানা পুলিশ যৌথ 
অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৫ সেপ্টেম্বর ভোরে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে জড়িত আসামী সম্রাট এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। মূলত মাদক ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এই ডাবল মার্ডার সংঘঠিত হয়েছে। 
আসামী সম্রাট শনিবার -০৭ সেপ্টেম্বর- বিজ্ঞ আদালতে হত্যাকান্ডে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহজতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 
উল্লেখ্য, ভুক্তভোগী মধু এবং মঞ্জু মাদক সেবন করতেন৷ কিছুদিন আগে মাদক বিক্রেতা সম্রাটের কাছে মাদক কিনতে গিয়েছিলেন মধু আর মঞ্জু। কিন্তু অভিযুক্ত সম্রাট তাদের কাছে মাদক বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটকাটি এবং মারামারি হয়।
এরপর গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে আসামী সম্রাট তার ছেলেকে নিয়ে বাস টার্মিনাল পৌর মার্কেটের হালিমের হোটেলে নাস্তা করতে যান। 
এসময় পাশেই আন্তঃজেলা বাস কাউন্টারের কলার এর কাজ করতে থাকা -যাত্রী ডেকে বাসে তোলার কাজ – ভিকটিম মঞ্জু এবং মধু আসামী সম্রাট কে দেখে হালিমের হোটেলের গলিতে গিয়ে সম্রাটের সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।
হাতাহাতির একপর্যায়ে আসামী সম্রাট উত্তেজিত হয়ে হালিমের হোটেলের পরোটা তৈরির টেবিলে থাকা চাকু নিয়ে প্রথমে মধুর পেটে ছুরিকাঘাত করেন। 
এসময় অপরজন মঞ্জু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে সম্রাট। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে আসামী সম্রাট তার স্ত্রী কে ফোন করে ডেকে রাস্তায় এনে ছেলেকে তার কাছে দিয়ে পালিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে মধু আর মঞ্জুকে হত্যা করে সম্রাট।।

আপডেট সময় : 11:58:40 am, Sunday, 8 September 2024