Dhaka , Sunday, 15 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল মই বেয়ে উঠে নির্বাচনী ব্যানার অপসারণ, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রস্তাবিত মন্ত্রিসভা তালিকায় ধর্ম মন্ত্রী হিসেবে কায়কোবাদ। নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি ‎মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ধর্ম মন্ত্রণালয়ে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় আলেম সমাজ ও নেতাকর্মীরা ভালোবাসা যখন পরিবার, আত্মীয় ও বন্ধনের উৎসব চবি ল্যাবরেটরী কলেজের ১১ শিক্ষককে অমানবিকভাবে অপসারণ, প্রশ্নবিদ্ধ নতুন নিয়োগ প্রক্রিয়া    চট্টগ্রাম প্রেসক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক উপড়ে ফেলে চিরসত্য ইতিহাসকে মুছে দেয়ার অপচেষ্টা… রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ রাউজান পৌরসভা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০৪টি কার্তুজ ও ০২টি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফরিদপুর-০৪ আসনে বিপুল ভোটে বিএনপি’র ধানের শীষের বিজয়। রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার। নেত্রকোণা ১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হলেন ব্যারিস্টার কায়সার কামাল গাজীপুরে বিএনপি ৪ টি , জামায়াত ১ টি আসনে বিজয় গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, PR পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পথে দেশ; সংসদে আসতে পারেন নাসিরউদ্দীন পাটোয়ারী পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় নির্বাচনী টহল জোরদার; বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো হাটহাজারী-বায়েজিদই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার :- মীর হেলাল। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার:- ডা. শাহাদাত ফতুল্লার সস্তাপুরে গ্যাস বিস্ফোরণ: নরসুন্দরসহ ৫ পথচারী অগ্নিদগ্ধ আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

মধ্যপ্রাচ্যের গরমে পুড়ছে মায়ের আদরের সন্তান

  • Reporter Name
  • আপডেট সময় : 11:28:39 am, Monday, 4 July 2022
  • 218 বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের গরমে পুড়ছে মায়ের আদরের সন্তান

আব্দুল্লাহ আল শাহীন, আমিরাত ।।

মরুর দেশের গরম সম্পর্কে ইসলামের সোনালি যুগের ইতিহাস পড়ে ধারণা পেয়েছেন৷ বিশেষ করে নবী রাসুলদের জীবনী পড়লে কিছুটা হলেও বুঝতে পারবেন। আরবের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা নিজেদের জীবনকে রঙিন করতে বা অর্থনৈতিক স্থিরতা ফেরাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন৷ সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লক্ষাধিক বাংলাদেশির বসবাস। এখানে সিংহভাগ প্রবাসী শ্রমিকের ভিসায় রয়েছেন। তারমধ্যে খোলা আকাশের নিচে কাজ করার সংখ্যা কিন্তু কম নয়৷

নির্মাণ শ্রমিক, ক্লিনার কোম্পানি, বাইক রাইডার, বিভিন্ন দোকান ও পানি কোম্পানির হোম ডেলিভারি সার্ভিসসহ এসব কাজে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক বেশি৷ উল্লেখিত কাজ গুলোতে যারা কর্মরত তাদের কাছে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খুবই কষ্টের। এছাড়া সবার বেলায় রান্না ও গোসলের বিরক্তিকর অধ্যায় তো রয়েছেই৷

গেল দুই বছর থেকে প্রায় ২-৩ লাখ যুবক আমিরাতে ভিজিট ভিসায় এসেছেন। তাদের মধ্যে কিছুসংখ্যক ইউরোপ যাওয়ার মাধ্যম হিসেবে আমিরাতে আসেন৷ বাদবাকি সকলেই ভিজিট ভিসাকে কাজের ভিসায় পরিবর্তন করেছেন৷ নিশ্চয় ইতোমধ্যে দেশ-বিদেশের সকলেই আমিরাত প্রবাসীদের মানবেতর জীবনযাপন সম্পর্কে অবগত আছেন৷ কাজের সঙ্কট, কাজ না পেয়ে রাস্তাঘাট ও পার্কে ঘুমানোর সংবাদ সবারই জানা৷ এই বিষয়ে অন্য একদিন আলোচনা করবো৷ মরুভূমির উত্তপ্ত গরম নিয়ে আজ থাকতে চাচ্ছি৷

সংখ্যায় খুব কম হলেও অনেক প্রবাসী মরুভূমিতে উট চড়াতে দেখা যায়৷ কিছু সংখ্যক প্রবাসী কৃষি কাজে রয়েছেন। তাদের শরীর সম্পূর্ণ কাপড়ে ঢাকা থাকা সত্ত্বেও অল্প দিনে শরীরের রঙ পরিবর্তন হয়ে যায়৷ উত্তপ্ত মরুভূমির গরমের ব্যাপারে একটু উদাহরণ দিয়ে বলা যায়, আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখেছেন গরমে গাছের ডালে ডালে স্পর্শ লেগে আগুন ধরে যায়, গাড়ি পার্কিং-এ থাকা অবস্থায় গরমে পুড়ে যায়, রাস্তায় পানি ছিটিয়ে দিলে সেকেন্ডে শুকিয়ে যায়৷

এমন পরিস্থিতিতে চিন্তা করেন ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় প্রবাসীরা কিভাবে কাজ করেন৷ তাপমাত্রা ৫০ ডিগ্রি হলেও অনুভব হয় ৬০ এর বেশি৷ যদিও আমিরাত সরকার মানবিকতার চর্চায় প্রতি ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি আইন রয়েছে। প্রতিবছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে, তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এসময় কোনো প্রতিষ্ঠান এই আইন অমান্য করে, তবে সেই প্রতিষ্ঠানকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের বেলায় পাঁচ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।

কি পরিমাণ গরম হলে পরে একটি রাষ্ট্র এমন আইন করতে পারে? তা ভাবুন! এক মিনিটের জন্য বাসা কিংবা অফিস থেকে বের হয়ে বাহিরে দাঁড়ালে পুরো শরীর ভিজে যাওয়ার উপক্রম হয়৷ যারা হোম ডেলিভারির কাজ করেন, নির্মাণ শ্রমিক হিসেবে আছেন তাদের পরিস্থিতি নিজ চোখে না দেখলে ভাবতেই পারবেন না৷ এতো কষ্টের মাঝেও একজন শ্রমিককে জিজ্ঞেস করে দেখবেন এই গরমে কিভাবে কাজ করেন? সে হাসিমুখে জবাব দিয়ে বলবে, ‘একবার পুরো ভিজে গেলে আর তেমন গরম লাগে না।’ কর্মরত অবস্থায় গায়ের কাপড় বারবার শুকায় আর বারবার ভিজে। নির্মাণ শ্রমিক বা হোম ডেলিভারির কাজ যারা করেন তারা শুধু নয় যেকোনো কাজের লোকেরা এই গরমের তীব্রতায় দিশেহারা হতে বাধ্য হোন৷ বিশেষ করে রান্না করতে গিয়ে একপ্রকার বৃষ্টির পানিতে নামলে পরে যেমন ভিজে যেতে হয় তেমনই পরিস্থিতির সৃষ্টি হয়৷ যাদের রান্নাঘরে এসি আছে তাদের বেলায় একটু কমই অনুভূতি হয়৷ ওয়াশরুমের পানির গরম যেন চুলার ফুটন্ত পানি!

মধ্যপ্রাচ্যের প্রবাসীরা শ্রম বেশি দেন, কষ্ট বেশি করেন, দেশ থেকে দূরে বেশি সময় থাকেন, গরমের তাপে শরীর পুড়ান। এতো কিছুর পরেও আর্থিক স্বচ্ছলতা আসে খুবই কম৷ এভাবেই দূর প্রবাসে পুড়ছে বাংলার মানবসম্পদ ৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল

মধ্যপ্রাচ্যের গরমে পুড়ছে মায়ের আদরের সন্তান

আপডেট সময় : 11:28:39 am, Monday, 4 July 2022