Dhaka , Monday, 16 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত

মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:50:09 am, Monday, 16 March 2026
  • 3 বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর, (টাঙ্গাইল):

​টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহিদ ওসমান হাদি স্মরণে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাওলানা মো. আল আমিন। ইফতারের পূর্ব মুহূর্তে আয়োজিত আলোচনা সভায় শহিদ ওসমান হাদীর জীবন ও ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার শুরুতেই বক্তব্য প্রদান করেন মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক বাংলা প্রভাষক মীর মোহাম্মদ সোহেল। তিনি বলেন, ওসমান হাদি ছিলেন এমন একজন তরুণ, যার চোখে ছিল আগামীর স্বপ্ন আর হৃদয়ে ছিল বৈষম্যহীন সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় অঙ্গীকার। তাঁর মতো তরুণরাই একটি জাতির নৈতিক মেরুদণ্ড।
এরপর বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহকারী মহাসচিব ব্যারিস্টার হাসনাত জামিল। তিনি বলেন, ওসমান হাদি আমাদের বিপ্লবের প্রতীক। তিনি আমাদেরকে আধিপত্যবাদ রুখে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মানের পথ দেখিয়ে গেছেন।
শেখ রাফি বিন রেজাউল তাঁর বক্তব্যে বলেন, নতুন সরকারকে দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার করার আহ্বান করছি।
জাতীয় নাগরিক পার্টি মধুপুর উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. শিবলী সাদিক তার বক্তব্যে বলেন, বিপ্লবের পথে রক্ত ঝরা মানে পরাজয় নয়, বরং চূড়ান্ত বিজয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।
বৈষম্যবিরোধী টাঙ্গাইল জেলার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিশির তার বক্তব্যে বলেন, শহিদরা মরে না, তাঁরা বেঁচে থাকে আমাদের কর্মে ও বিশ্বাসে।
পরিশেষে ইফতার মাহফিলের সমন্বয়কারী আশিক ই রাব্বি নাবিল বলেন, হাদি আমাদের জন্য এক অনুপ্রেরণা। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এদেশে হাদির চিন্তার ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরিশেষে ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তার কথা শেষ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংনা উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষক মো. আল ইমরান,গোপালপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিকিরন সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজালাল রনি, গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সোলাইমন আহমেদ শুভ, নবজাগরণ সমাজ সেবা সংঘের আহ্বায়ক খন্দকার বদিউজ্জামান বুলবুল,টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা সৈকত বিন আব্দুল আজিজ, সংগঠক- সাদমান ফুয়াদ, মো. সিয়াম পিয়াস ও খন্দকার তালহা, মধুপুর উপজেলা ছাত্রশক্তির অন্যতম ছাত্রনেতা মো. স্বাধীন, মো. কামরান হাসান বর্ষণ ও মো. হৃদয়, মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবীর অন্যতম সদস্য মো. পাভেল আহমেদ, মো. খোকন আহমেদ,মো. সিয়াম হাসান ও সিয়াম আহমেদ সহ প্রমুখ।
​আলোচনা শেষে পবিত্র রমজানের গুরুত্ব এবং শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আল আমিন । দোয়া অনুষ্ঠানে দেশ, জাতির ও বর্তমান বিশ্বের শান্তি এবং সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
​মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের

মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : 11:50:09 am, Monday, 16 March 2026