Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভোলা সদর হাসপাতালে দালাল চক্রের এক সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 05:52:19 pm, Tuesday, 8 November 2022
  • 161 বার পড়া হয়েছে

ভোলা সদর হাসপাতালে দালাল চক্রের এক সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলা সদর হাসপাতালে গতকাল দালাল চক্রের মুন্না(২২) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে ভোলা হাসপাতালে অবস্থানরত পুলিশের একটি টিম। তার বিরুদ্ধে হাসপাতালের ভিতরে নানা জায়গায় অবস্থান নিয়ে রোগী ও স্বজনদের হয়রানি এবং ভুয়া রিপোর্ট দিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে সুমা নামের এক রোগী কে ভর্তি দেয় কর্তব্যরত চিকিৎসক। ওই রোগীর প্রেসক্রিপশনে একটি টেস্ট লিখে দেন ডাক্তার। রোগীকে রেখে স্বজনরা কাজের প্রয়োজনে বাহিরে যান। এই সুযোগ কে কাজে লাগিয়েছে দালাল মুন্না। রোগীকে কোন কিছু না বলে রোগীর শরীর থেকে ব্লাড সংগ্রহ করেন মুন্না। তার কিছু সময় পরই একটি ভুয়া রিপোর্ট তৈরি করে নিয়ে এসে রোগীর মা মমতাজ বেগম এর কাছ থেকে ৫৫০ টাকা দাবি করেন মুন্না। তাৎক্ষণিক রোগীর মা মমতাজ বেগম কিসের টাকা জানতে চাইলে তার সাথে অশোভনীয় আচরণ শুরু করে মুন্না।

আটককৃত মুন্না ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডের
কাঠালীর সরদার বাড়ির বাকি উল্লাহ এর ছেলে

এ বিষয়ে রোগীর মামাতো ভাই মেহেদী হাসান বলেন, আমার বোনের কাছ থেকে কোন কিছু না বলে ব্লাড সংগ্রহ করে এবং একটি ভুয়া রিপোর্ট দিয়ে ৫৫০ টাকা দাবি করেন। ঠিক সেই সময়ই আমি আমার বোনকে দেখতে হাসপাতালে আসি এসে দেখি দালাল মুন্না আমার খালামণির কাছ থেকে টাকা নেওয়ার জন্য খারাপ ভাষায় কথাবার্তা বলছে। আমি তার কাছে বিষয়টি জানতে চাইলে সে আমাকে ভুয়া রিপোর্টটি ধরিয়ে দেয়। যে রিপোর্টটিতে আমার বোনের নাম ঠিকানা কোন কিছুরই মিল নেই। ভুয়া রিপোর্টের বিষয়ে জানতে চাইলে সে আমাকে মারতে আসে এবং আমাকে দেখে নিবে বলে হুমকি ধামকি দিতে থাকে। এমতাবস্থায় বিষয়টি আমি ভোলা সদর মডেল থানায় জানালে থানা থেকে ফোর্স এসে দালাল মুন্নাকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, আল্লাহ দেওয়া ৩০ দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুন্না হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনক ভাবে সারাদিন ঘোরাঘুরি করতে থাকে। এ সময় রোগী ও স্বজনদের নামে নানা ভাবে হয়রানি ও টাকা আদায় করে সে । তিনি বলেন, এ নিয়ে কেউ তার কাছে জিজ্ঞেস করলে তাকে মারতে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিবপুর ইউনিয়নের বাসিন্দা কোহিনুর বেগম বলেন, হাসপাতালে দালালের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। নেই কোন হাসপাতালে উল্লেখযোগ্য কোন চিকিৎসা নেই। এরমধ্যে আবার দালাল এসে ভুলভাল বুঝিয়ে একটি কাগজ ধরিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে যায়। টাকা দিতে না পারলেই দালাল চক্রের সদস্যরা গালিগালাজ করতে থাকে এবং গায়ে হাত তুলবে বলে হুমকি ধামকি দেয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এ কাজে তার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

ভোলা সদর হাসপাতালে দালাল চক্রের এক সদস্য গ্রেফতার

আপডেট সময় : 05:52:19 pm, Tuesday, 8 November 2022