Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে

ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র উদ্বোধন – জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:13:35 am, Monday, 3 October 2022
  • 468 বার পড়া হয়েছে

ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র উদ্বোধন - জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ 

মোঃ ওমর ফারুক, ভোলা।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান এর জ্যেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মরণে ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব এর উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড এর উদ্যমী ছাত্র, যুবক শ্রেণীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব এর উদ্বোধন উপলক্ষে রবিবার (২রা অক্টোবর) বিকাল ৩ টায় ভোলা সরকারি স্কুল খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্লাবটির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), এনডিসি মো. আবু সাঈদ, জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, বাসস ভোলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম নিরব মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফয়সাল আহমেদ, দৈনিক ভোলার বাণী সম্পাদক মুহা. মাকসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ সন্তান ছিলেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আবাহনী ক্লাব এর প্রতিষ্ঠাতা ছিলেন। আজ যে ক্লাবের শুভ সূচনা করা হলো সেই শেখ কামাল স্পোর্টিং ক্লাব যেনো সুনাম অর্জন করতে পারে এটাই আমাদের প্রত্যাশা। খেলাধুলা একটা সমাজ থেকে বিভিন্ন ধরণের অপরাধ দূর করতে সক্ষম। খেলাধুলা শিশু-কিশোরদের নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এই ক্লাবের মাধ্যমে ভালো খেলোয়াড় জন্ম হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে এই ক্লাবের সদস্যরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।
এর আগে উত্তেজনাপূর্ন একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব হলুদ ও সাদা দল নামের দুটি দল অংশ নেয়। দীর্ঘদিন পর এমন একটি ফুটবল ম্যাচের আয়োজন দেখে ফুটবল প্রেমীরাও ভীড় জমিয়েছেন ভোলা সরকারি স্কুল খেলার মাঠে। উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখেছেন জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ।
খেলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব হলুদ দল ২-১ গোলে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাবের সভাপতি মাইনুর রহমান তুহিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, যুবলীগ নেতা রাজীব হাসান লিপু, ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি, শ্রমিকলীগ নেতা মো. সিরাজুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী পাপন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ মেহেরাব মোল্লা, মো. ইউসুফ সোয়েব, সাংগঠনিক সম্পাদক শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হ্যাভেন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা

ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র উদ্বোধন – জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ 

আপডেট সময় : 12:13:35 am, Monday, 3 October 2022