Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য

ভোলায় পুলিশ সুপারের পরে এবার এক ঘন্টার জন্য প্রতীকী ডিসি হলেন স্কুল ছাত্রী রিমি

  • Reporter Name
  • আপডেট সময় : 10:27:57 pm, Wednesday, 13 October 2021
  • 276 বার পড়া হয়েছে

ভোলায় পুলিশ সুপারের পরে এবার এক ঘন্টার জন্য প্রতীকী ডিসি হলেন স্কুল ছাত্রী রিমি

হোসাইন রুবেল ভোলা।।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসনিম আজিজ রিমি কে এক ঘন্টার জন্য প্রতীকী জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ভোলা জেলা এনসিটিএফ’র আয়োজনে বুধবার (১৩ অক্টোবর)দুপুরে ভোলা জেলা প্রশাসকের মো: তৌফিক-ই-লাহী চৌধুরী কাছ থেকে প্রতীকী দায়িত্ব গ্রহন করেন এই শিক্ষার্থী। দায়িত্ব নেওয়ার পর তাকে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। তারপর আয়োজিত আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসকের মো: তৌফিক-ই-লাহী চৌধুরী তাঁর পাশের আসনে তাসনিম আজিজ রিমি কে পাশে বসিয়ে বেলা ১২.৩০ থেকে টা ১টা ৩০ মিনিট ১ ঘণ্টার জন প্রতীকী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেন। প্রতীকী জেলা প্রসাশক তাসনিম আজিজ রিমি দায়িত্ব নিয়েই ভোলাকে শিশু ও নারী বান্ধব জেলা ও সাইবার বুলিং নির্মূল করার কথা জানান।
এছাড়াও বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, ইভটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন,সুপারিশমালা পেশ করেন। যা বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক।
উন্নয়ন সংস্থা ইয়েস-বাংলাদেশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব দেওয়া হয় ভোলা সদর উপজেলার পৌর সভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা এনসিটিএফ’র চাইল্ড পার্লামেন্ট সদস্য তাসনিম আজিজ রিমি।
এই কর্মসূচির ফলে একজন কিশোরী, মেয়েশিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়; যাতে তার আত্মবিশ্বাস বাড়ে। নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারবদ্ধ হয়। মেয়েশিশুরা সমান সুযোগ ও সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, তাদের আশপাশের সমাজ ও সমাজের মানুষকে এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি চালু করা হয়।
কিশোরী বা তরুণীরা নেতৃত্ব প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি ও নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। তাদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আবহ সৃষ্টি করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন,ভোলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খান,সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতার হোসেন,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিটিএফ ভোলা জেলা সমন্বয়কারী সাংবাদিক আদিল হোসেন তপু।
এ সময় তাসনিম আজিজ রিমি মা শিক্ষিকা মরিয়ম বেগম ও ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর ভলেন্টিয়ার রিমা আক্তার শিমু, সভাপতি মোঃ শাফায়েত হোসেন (সিয়াম),সাধারণ সম্পাদক ওয়াহিদ ইমন, সাংগঠনিক সম্পাদক রাশিদ আবিদ ইফতি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়িত্ব নিয়ে তাসনিম আজিজ রিমি বলেন, ভোলা জেলাসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা নির্যাতনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে ধর্ষণ ও বাল্যবিয়ের মতো সামাজিক অভিশাপ। আমি চাইবো আমার মতো হাজারো স্বপ্ন বুকে নিয়ে কোন কিশোরী কিংবা কোন শিশুকে ধর্ষণের শিকার হতে না হয়। ধর্ষণের শিকার হয়ে আর কোন মেয়ে আত্মহত্যা পথ বেছে না নেয়। রাষ্ট্র প্রতিটি নারী ও শিশুর সুরক্ষার ব্যবস্থা গ্রহন করবে। তাই আমি আশাকরি ধর্ষিত কিশোরীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত নারী ও শিশুবান্ধব ভোলা জেলা গড়ে তুলতে সকলকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি ।
রিমি আরও বলেন, বর্তমানে ভোলা সহ সারাদেশে নারী ও কিশোরিরা অনলাইন সাইবার বুলিং এর সম্মুখীন হতে হয়। এর মাধ্যমে নারী ও কিশোরা চরম নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। এখনো বাংলাদেশের অধিকাংশ কিশোরীরা জানে না ডিজিটাল নিরাপত্তা আইন সর্ম্পকে। তাই সর্বক্ষেত্রে শিশুদের নিরাপত্তা ও অনলাইন স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন। এবং ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির প্রস্তাব দেন এক ঘন্টার প্রতীকী জেলা প্রশাসক তাসনিম আজিজ রিমি ।

আর জেলা প্রশাসক জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, বর্তমানে দেশের সরকার প্রধান নারী, বিরোধীদলীয় নেত্রী নারী ,জাতীয় সংসদের স্পিকারও এক জন নারী। সে ক্ষেত্রে প্রান্তিক গ্রাম অঞ্চলের নারী ও কিশোরীরা অনেক পিছিয়ে আছে। তাসনিম আজিজ রিমি ওই কিশোরীদের আইকন হিসেবে পরিচিত পাবে। তাকে দেখেই শিশু ও কিশোরী মুক্তমনা হিসেবে বেড়ে উঠবে। এবং দেশের সর্বোচ্চ পদগুলো অর্জনের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া সাহস যোগাবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় তিনি সকলকে সাইবার বুলিং থেকে সর্তক থাকার আহবান জানান ।
তাসনিম আজিজ রিমি জেলা প্রশাসকের দায়িত্ব পালনের সময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতা, শিক্ষক, অভিভাবক ও এনসিটিএফ এর সদস্যরা।
উল্লেখ্য,রিমি ২০২০ সালের ২৮ অক্টোবর এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। এবং এ বছর পদোন্নতি হয়ে প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়িত্ব পালন করেন তিনি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ভোলায় পুলিশ সুপারের পরে এবার এক ঘন্টার জন্য প্রতীকী ডিসি হলেন স্কুল ছাত্রী রিমি

আপডেট সময় : 10:27:57 pm, Wednesday, 13 October 2021