Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

ভোলার ৯০ স্থানে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক প্রচারণা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:12:30 am, Saturday, 9 October 2021
  • 305 বার পড়া হয়েছে

ভোলার ৯০ স্থানে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক প্রচারণা

হোসাইন রুবেল ভোলা ॥

সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামে দেশব্যাপী ব্যাপক প্রচার কার্যক্রম চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর একটি প্রকল্পের মাধ্যমে এ কাজ বাস্তবায়ন করছে। এলইডি ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে প্রামাণ্যচিত্র ও নাটিকা আকারে গ্রামে গঞ্জে এ প্রকল্পের আওতায় চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।
এ প্রকল্পের আওতায় আজ ভোলা জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এমন একটি প্রামাণ্য অনুষ্ঠান প্রদর্শন করা হয়। প্রামাণ্য অনুষ্ঠানে, পদ্মা সেতু ও রেল সংযোগ, ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু শিল্প পার্ক, ইকোনোমিক জোন ইত্যাদির উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, ঢাকার মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, ঢাকা-কক্সবাজার রেল সংযোগ, হাতির ঝিল প্রকল্প ইত্যাদির উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সরকারের এসব মেঘা প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন সূচিত হবে প্রামাণ্য চিত্রে তা তুলে ধরা হয়। এছাড়া সরকারের ১০ উদ্যোগের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ও নাটিকাও অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
চলমান করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে তথ্যচিত্র দেখানো হয়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয়।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসনে রারি আনসার ও ভিডিপির উপজেলা সহকারি কমান্ডেন্ট মোঃ মোকাম্মলে হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতত্বি করেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফকি-ই-লাহী চৌধুরী। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাঙালি একটা স্বাধীন দেশ পেয়েছে, একটা পতাকা পেয়েছে। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাঙালির চির আরাধ্য স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে। বিশেষত পদ্মা সেতুর উদ্বোধনের পর দক্ষিনাঞ্চলের মানুষের জীবনধারা বদলে যাবে। তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ায় আজ পৃথিবী হাতের মুঠোয় এসেছে, ছেলেমেয়েরা ঘরে বসেই লেখাপড়া করছে। করোনাকালে সরকারের শাসনযন্ত্র ডিজিটাল বাংলাদেশের কারণেই সচল ছিল বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্যে প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ক) গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রধানমন্ত্রীর মেঘা প্রকল্প গ্রহণের উদ্যোগ ও এর ফলাফল জনগণকে অবহিত করে সরকারকে সহযোগিতা করা, খ) প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যেমন- একটি বাড়ী একটি খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান ও আয় বৃদ্ধি এবং বাংলাদেশ সরকারকে যে মধ্যম আয়ের দেশে রূপান্তরের প্রক্রিয়া তাতে দেশের সকল মানুষের স¤পৃক্ততার মাধ্যমে লক্ষ্য অর্জনে সহায়তা করা, গ) দেশব্যাপী গ্রামীণ জনগোষ্ঠীকে উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠানের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করা। ঘ) মাদকের ভয়াবহতা স¤পর্কে বিশেষ প্রচারণাসহ বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে বিশেষ প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা। ঙ) জলবায়ু পরিবর্তন জনিত উদ্ভুত সমস্যা মোকাবেলা ও পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে জনগনকে তথ্য প্রদান ও সচেতন করা। মৌলিক স্বাস্থ্য, শিক্ষা, শিশু অধিকার, লিঙ্গ সমতা, নারী অধিকার ও নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী আইন, নারীর প্রতি সহিংসতা, পরিবার পরিকল্পনা, সেনিটেশন, এইচআইভি/এইডস, এসটিডিসহ বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে গ্রামীন জনগোষ্ঠিকে সচেতন করা। গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে জঙ্গী তৎপরতা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল মিশ্রণ, নারী ও শিশু পাচার ইত্যাদি প্রতিরোধে প্রচলিত আইন সম্পকে সচেতনতা বৃদ্ধি করে সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করা।
তিনি বলেন এসব কার্যক্রম বাস্তবায়ন করতে আনসার ও ভিডিপি কো-অপারেটিভ সোসাইটি (আভিকো) লিঃ এর মাধ্যমে দেশব্যাপী ১৯ হাজার ¯পটে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া জেলা তথ্য অফিসের মাধ্যমে ১৯ হাজার ৮৪৪ স্থানে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। গ্রামীণ নারী সমাজকে সচেতন করার লক্ষ্যে প্রকল্পের আওতায় ১ হাজার ৩৯০টি মহিলা সমাবেশ করা হয়। ভাসমান জনগোষ্ঠীকে সচেতন করতে ৮ হাজার ৫২টি পথ সঙ্গীত অনুষ্ঠান করা হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি টাকা।
এর মধ্যে চলমান প্রান্তিকে ভোলা জেলায় আনসার ও ভিডিপি কো-অপারেটিভ সোসাইটি (আভিকো) লিঃ এর মাধ্যমে ৯০টি এ প্রামান্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এ কার্যক্রম ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ ছাড়া ভোলা জেলা তথ্য অফিসের মাধ্যমে ৪৬টি চলচ্চিত্র, ৫টি মহিলা সমাবেশ ও ১৮টি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

ভোলার ৯০ স্থানে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক প্রচারণা

আপডেট সময় : 12:12:30 am, Saturday, 9 October 2021