Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে

ভোলার তজুমদ্দিনে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৮৪ পরিবার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:48:33 pm, Monday, 25 April 2022
  • 196 বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিনে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৮৪ পরিবার

রফিকুল ইসলাম এ টি, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।।

মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের বিশেষ উপহার হিসেবে তজুমুদ্দিনে ১৮৪ পরিবার ঘর পাচ্ছেন। আজ ২৬ এপ্রিল সারা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবরের মাঝে পবিত্র ঈদের বিশেষ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এ-ই কার্যক্রমের উদ্ভোদন করবেন। ৩য় পর্যায়ে এই উপজেলায় ১৮৪ পরিবারের মধ্যে ৪৯ টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হবে। এ উপলক্ষ্যে ইউএনও মরিয়ম বেগম বিকেল সাড়ে ৪ টায় তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিকদের ব্রিফিং করেন।
সুত্র জানায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নে ৮৩ টি, চাঁচড়া ইউনিয়নে ৭০টি এবং শম্ভুপুর ইউনিয়নে ৩১টি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে। এক্ষেত্রে ৭টি গৃহ খাস জমিতে নির্মাণ করা হয়েছে। বাকি ১৭৭টি গৃহ সরকারি জমি ক্রয় এবং বেসরকারিভাবে স্বেচ্ছায় দানের মাধ্যমে প্রাপ্ত জমিতে নির্মাণ করা হচ্ছে।
একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল, সার্টিফিকেট ও খতিয়ানসহ গৃহের চাবি হস্তান্তর করা হবে।
ইউএনও মরিয়ম বেগম বিকেল সাড়ে ৪টায় তার কার্যালয়ে তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিকদের ব্রিফিং করে এসব তথ্য দেন। এসময় প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গাজী আবদুল জলিল ও সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ অন্যান্য্রা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। যা বিটিভি’র মাধ্যমে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হতে উপভোগ করা হবে। উপজেলা পর্যায়ের উক্ত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য মহোদয় ভার্চুয়ালি সংযুক্ত হবার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যগণ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাগণসহ উপকারভোগীগণ উপস্থিত থাকবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা

ভোলার তজুমদ্দিনে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৮৪ পরিবার

আপডেট সময় : 11:48:33 pm, Monday, 25 April 2022