Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ও গাছিরখাল লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:57:50 pm, Monday, 27 October 2025
  • 188 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

চরফ্যাশনের বেতুয়ায় প্রবহমান মেঘনা নদীর সাথে নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় তিনি মেঘনা নদী তীরবর্তী বেতুয়ায় ফিতা কেটে যাত্রীদের জন্য টার্মিনালটি খুলে দেন।

পরে টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এক মতবিনিময় অনুষ্ঠানে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ঢাকার সঙ্গে চরফ্যাশনের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ অঞ্চলের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে এক দিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।’

তিনি আরও বলেন, আমাদের দেশে বহু নদী রয়েছে, এই নদী গুলো আমাদের জন্য আশীর্বাদ, আমাদের ঐতিহ্যের বাহক। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। ভোলার প্রায় ১৭ লাখ মানুষ এই টার্মিনালের সুবিধা ভোগ করবে।

উপদেষ্টা বলেন, একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।

এ সময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বক্তব্য রাখেন।

‎পরে বিকেল ৪:৩০টার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছির খাল লঞ্চঘাটে নবনির্মিত পন্টুনের উদ্বোধন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় সাধারন মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে নৌপরিবহন মন্ত্রণালয় দেশের দুর্গম অঞ্চলে নৌযোগাযোগ ব্যবস্হা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আজ ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ও গাছিরখাল লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা। ইতোপূর্বে ভোলাসহ দেশের প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে স্থাপন করা হয়েছে। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে ও নৌপর্যটন খাতের উন্নয়নে ঢাকা বরিশাল রুটে শতবর্ষী পিএসমাহসুদ  চালু করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ও গাছিরখাল লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা

আপডেট সময় : 08:57:50 pm, Monday, 27 October 2025