Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

ভোলায় নদীগুলো মিলছেনা পর্যাপ্ত ইলিশ হতাশ জেলেরা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:42:15 pm, Sunday, 24 July 2022
  • 252 বার পড়া হয়েছে

ভোলায় নদীগুলো মিলছেনা পর্যাপ্ত ইলিশ হতাশ জেলেরা

আলী হোসেন রুবেল ভোলা।।

চলমান বর্ষার মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না ইলিশ। নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় ভুগছেন জেলেরা। অনেকে নদীতে যাওয়া ছেড়ে দিয়ে অন্য কাজে নিয়োজিত হয়েছেন। বিভিন্ন ব্যাংক এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপে অনেক জেলে নৌকা, জাল ও ট্রলার ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে গেছেন।

সরেজমিনে ভোলার দৌলতখাঁন , বোরহানউদ্দিন , তজুমদ্দিন , লালমোহন , চরফ্যাশন উপজেলার উপকূলীয় জেলেদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বোরহানউদ্দিন বড়মানিকা ইউনিয়নের স্বরাজগঞ্জ মাছ ঘাটের জেলে নুরুদ্দীন মাঝি।, আব্বাস মাঝি , বাবুল মাঝি জানান, নদীতে ইলিশ শিকার করে তারা সংসার পরিচালনা করেন। কিন্তু বর্তমানে নদীতে গিয়ে অনেক সময় মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। যদিও সামান্য মাছ পাওয়া যাচ্ছে তা বেচে ট্রলারের তেল খরচ ও মুদি দোকানের টাকা দেওয়া যায়না ।

লালমোহন নাজিরপুর মাছ ঘাটের জেলে শফিক মাঝি বলেন, ‘গতকাল রাতে আমরা ৬ জন জেলে তেতুলিয়া নদীতে মাছ শিকারে যাই। রাত থেকে ভোরবেলা পর্যন্ত মাত্র ১ হালি ঝাটকা ইলিশ পেয়েছি। ঘাটে নিয়ে তা বিক্রি করে মাত্র ৪০০ টাকা পাওয়া গেছে। এতে ট্রলারের তেল খরচও ওঠেনি।

অনেকদিন যাবত নদীতে আশানুরূপ ইলিশ না পাওয়ায় অনেক জেলে নদীতে যাওয়া ছেড়ে দিয়েছেন বলে জানান হাকিমুদ্দিন মাছ ঘাটের জেলে মোঃ শাহিন মাঝি ।

তিনি বলেন, ‘কোনো কোনো জেলে এই পেশা ছেড়ে দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছেন। বর্তমানে জেলের সংখ্যা কমে গেছে। নদীতে মাছ নেই তাই জেলেরা বিভিন্ন এনজিওর থেকে নেওয়া সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না। অনেক জেলে কিস্তি পরিশোধের চাপে নৌকা, জাল ও ট্রলার ফেলে রেখে ঢাকা ও চট্টগ্রাম পালিয়ে গেছেন।’

ইলিশ গবেষকদের মতে, সারাদেশের বিভিন্ন নদীতে যে পরিমাণ ইলিশ জেলেদের জালে ধরা পড়ে তার প্রায় ৩০ ভাগই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে শিকার করা। ভোলার সাত উপজেলায় প্রায় আড়াই লাখ জেলে থাকলেও সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে প্রায় দেড় লাখ।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, এ বছর সাগরে প্রচুর পরিমাণ ইলিশ আছে তবে আগামী ভাদ্র মাসে ইলিশের ভরা মৌসুম শুরু হবে। তখন জেলেরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ শিকার করতে পারবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

ভোলায় নদীগুলো মিলছেনা পর্যাপ্ত ইলিশ হতাশ জেলেরা

আপডেট সময় : 05:42:15 pm, Sunday, 24 July 2022