তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।বাবুল চেয়ারম্যানের দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-গতকাল ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল হোসেন মোল্লা সাহেবের প্রয়াত ছেলে মরহুম জহিরুল ইসলাম মোল্লার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আমি তাহার রুহের মাগফিরাত কামনা করছি ।
তবে আজকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পাই আজও শুধু একমাত্র আমার বিরুদ্ধেই মিথ্যা অপবাদ দিয়ে বলা হয়েছে আমি নাকি জহিরকে ডেকে এনেছি যাহা একদমই মিথ্যা এবং তার প্রমান আমার কাছে রয়েছে । আমি ঘটনার দিন মানিককান্দি গিয়েছিলাম একমাত্র মাছ ধরা বন্ধ করার জন্য যাহার দায়িত্ব আমাকে আমার উর্ধ্বতন নেতৃবৃন্দ দিয়েছিলেন যাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্বও বটে এবং আমি বার বার থানা পুলিশকে অবহিত করে তাহারা ঘটনাস্থলে পৌঁছেছে নিশ্চিত হয়ে সেখানে গিয়েছিলাম যাহার অনেক প্রমান আমার হাতে রয়েছে ।
অতএব এই হত্যা সম্পর্কে আমি কিছুই জানিনা এবং নিহত জহিরকেও আমি ডেকে আনি নাই । যাহারা আন্দাজ করে বা হীন উদ্দেশ্যে অথবা উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে আমি তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে মানুষ হত্যা মহাপাপ ও প্রচলিত আইনে হত্যা একটি জঘন্য অপরাধ তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে আমি প্রকৃত অপরাধীদের বিচার দাবি করছি এবং মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানিরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সবশেষে আমি আবারও নিহত জহিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করছি মহান আল্লাহ পাক যেন তাহাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন সেই দোয়া করছি।আমিন বি: দ্র : দয়া করে কেউ বিভ্রান্ত করবেন না । আমি আমার প্রতিবাদ জানিয়েছি ।
























