Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে-  এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কাপড় ও কসমেটিকস দাম নিয়ে চলছে অনিয়ম পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছা পৌর এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা: লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ শেরপুরে ১০ কেজি গাঁজা সহ পিক আপ আটক ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট  চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক দুই যুগের সন্ত্রাসী অভয়ারণ্যে ঢুকেছে যৌথ বাহিনী, আলীনগর কেন্দ্র করে অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ২টি পাইপগান উদ্ধার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

ব্যবসায়ী রোকন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:22 pm, Sunday, 27 June 2021
  • 382 বার পড়া হয়েছে

ব্যবসায়ী রোকন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

সফিকুল ইসলাম রাজা গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ব্যবসায়ী রোকন সরদার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে জেলা শহরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (২৭ জুন) দুপুরে জেলা শহরের ডিবি রোডের ১নম্বর ট্রাফিক মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সচেতন এলাকাবাসী। এতে নিহত ব্যবসায়ী রোকনের ৪ বছরের শিশু সন্তান রোহান ও স্ত্রী এবং স্বজনরাসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। প্রখর রোদ উপেক্ষা করে প্রায় সাড়ে ৮ কিলোমিটার পথ হেঁটে এসে এই মানববন্ধনে অংশ নেয় গ্রামবাসী।

মানববন্ধন চলাকালে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- রণজিৎ বকসী সূয্য, মাহমুদা পারুল, মিহির ঘোষ, মির্জা হাসান, গোলাম মারুফ মনা, মনজুর আলম মিঠু, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, মাসুদুর রহমান মাসুদ, আনোয়ারুল কবির সজল, হেদায়েতুল ইসলাম বাবু, রওশন আরা মুক্তি, আবুল কালাম প্রমুখ।

ব্যবসায়ী রোকন হত্যাকা-ের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে বক্তারা, অবিলম্বে হত্যাকা-ের সাথে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও রোকন হত্যার সাথে জড়িত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামুন জামান মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে দল থেকে বহিষ্কারের দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৭ জুন (বৃহস্পতিবার) সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এঘটনায় আহত হয় ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

ব্যবসায়ী রোকন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

আপডেট সময় : 07:58:22 pm, Sunday, 27 June 2021