উৎপল রক্ষিত,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার বিকেলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বোয়ালী ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মো. শফিকুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,প্রধান অতিথি বলেন বিগত স্বৈরাশাসক ১৭ বৎসর আমাদের নেতা কর্মিদের অসংখ্য মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে কিন্ত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে।কালিয়কৈর বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করছি।দেশবাসী ঐক্যবদ্ধ থাকার কারনে দেশবাসীর মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনকে গতিশীল করেছে।
দেশ নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল,আমাদের নেত্রী বিদেশে টাকা পাচার করেনি।দেশের টাকা দেশে রাখতে হলে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে হবে।দল যাকে মনোনয়ন দেয় তার জন্য কাজ করতে হবে। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহীম। প্রধান বক্তা বলেন আমরা শান্তি চাই, অশান্তি চাইনা ।আমরা ঐক্যবদ্ধ আছি থাকব।আমরা ঐক্যবদ্ধ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের মার্কা ধানের শীষের পক্ষে কাজ করব।মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে আছি।হিন্দু ভাই বোনদের বলি আপনাদের সমঅধিকার আপনারা এদেশের নাগরিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মো. শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. শাহিনুজ্জামান, কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আব্দুল হান্নান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবেদুর রহমান খোকন, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছায় দলের আহবায়ক মো. শামসুজ্জামান শিপলু বকশী, কালিয়াকৈর উপজেলা উলামা দলের আহবায়ক মো. সাহাব সাহাব উদ্দিন।আরও উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাল উদ্দিন মেম্বার ,কালিয়কৈর উপজেলা বি এন পি ছাত্র বিষয়ক সম্পাদক এড,আতিকুর রহমান,উপজেলা যুগম আহব্বায়ক যুবদল হাসনাত মোহাম্মদ রায়হান, ,কালিয়কৈর উপজেলা বি এন পি কৃষি বিষয়ক সম্পাদক আঃমালেক খান,এড মনোজ কুমার দাস আপন, প্রমুখ। কর্মী সমাবেশের আয়োজন করে বোয়ালী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালী ইউনিয়ন বি এন পি সাধারন সম্পাদক অরুন প্রসাদ মজুমদার ।

























