Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ওয়াহেদ কাতরাচ্ছে বিছানায়- খবর নেয়নি কেউ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:01:55 am, Monday, 2 September 2024
  • 348 বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ওয়াহেদ কাতরাচ্ছে বিছানায়- খবর নেয়নি কেউ।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
   
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে প্রায় প্রতিটি মিছিলে অংশ গ্রহণ করে আসছিল ওয়াহেদ হাসান। সেদিন ১৯ জুলাই পূর্ব ঘোষিত আন্দোলনে চট্টগ্রামের শাহী জামে মসজিদ আন্দরকিল্লায় নামাজ শেষে মুসল্লিদের সাথে মিছিলে যোগ দিলে পুলিশ সেখানে ধাওয়া এবং বেধড়ক লাঠিপেটা করে। পুলিশের লাঠির আঘাতে হাত-পা ভাঙ্গা অবস্থায় লালদীঘির পাশের নালায় পড়েছিল ওয়াহেদ হাসান নামের এক যুবক।
সেখান থেকে তার সহকর্মীরা উদ্বার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন সেখানে সন্তোষজনক কোন চিকিৎসা না পাওয়ায় পরেরদিনই সহকর্মীরাসহ পরিবারের লোকজন ইসলামি ব্যাংক হাসপাতাল আগ্রাবাদে নিয়ে যায়, ওখানেই তার চিকিৎসা হয় এবং পরেরদিন ২১ জুলাই গ্রামের বাড়ি লোহাগাড়ায় নিয়ে আসে। এখনো দুশ্চিন্তায় এবং ব্যথার যন্ত্রনায় বিছানায় কাতরাচ্ছে ওয়াহেদ। 
জানা যায়- গুরুতর আহত ওয়াহেদ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সর্দানী পাড়ার হারুনর রশিদের ছেলে। পরিবারে ৫ ছেলে মেয়ের মধ্যে সে তৃতীয়। মধ্যবিত্ত পরিবারের ওয়াহেদ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর সংসারের অভাব অনটনে বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে চট্টগ্রামের একটি তাজ নামক সার্জিক্যাল প্রাইভেট কোম্পানিতে চাকরি নেয় এবং পরিবারের কিছুটা অবদান রাখতে শুরু করে। 
একদিকে গুরুতর আহত সন্তানের চিকিৎসা খরচ অপরদিকে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তার বাবা হারুনর রশিদ। তিনি বলেন- গত বছর আগষ্টের বন্যায় আমার ঘরবাড়ি পানিতে ডুবে একদম নিঃস্ব হয়ে যাই- তখন থেকে পরিবারকে নিয়ে লোহাগাড়া শহরে বাসা ভাড়ায় থাকি- বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত আমার ঘরটিও অর্থাভাবে এখনো পর্যন্ত কোনরকম সংস্কার করতে পারিনি- লোহাগাড়া কাঁচা বাজারে ছোট্ট একটি মুদির দোকান করে বাচ্চাদের লেখাপড়া খরচ- চিকিৎসা খরচসহ সবকিছু চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। 
তিনি আক্ষেপ করে আরও বলেন- আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে এমনকি সেদিনের ঘটনায় জাতীয় দৈনিক নয়াদিগন্তে একটি রিপোর্টও হয়। এখনও পর্যন্ত কেউ দেখতেও আসেনি চিকিৎসার খোঁজ খবরও নেয়নি । 
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- ইনামুল হাসান গণমাধ্যমকে বলেন ওয়াহেদ হাসানের আহত হওয়ার খবর আমি কোন মাধ্যমে জানতামনা- এখন জেনেছি- পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আবেদন করেনি- আবেদন পেলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ওয়াহেদ কাতরাচ্ছে বিছানায়- খবর নেয়নি কেউ।।

আপডেট সময় : 09:01:55 am, Monday, 2 September 2024