Dhaka , Saturday, 28 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা বিদেশ গমন উপলক্ষে ছাত্রনেতা রিয়াদ ইসলামকে সংবর্ধনা আড়াইহাজারে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে গলায় ফাঁস দিয়ে নিরাপত্তাকর্মীর আত্মহত্যা ইবি শিক্ষক ড. সাইফুল ইসলামের শিক্ষা ও গবেষণায় গৌরবময় ৩৫ বছর লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ পাওনা টাকা না দেয়ায় ৯ মাসের শিশু অপহরন ; বিকাশে লেনাদেনার সময় গণধোলাই রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, জীবিত ১১ টি জবাই করার ৯টি ঘোড়া উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন মধুপুরে ভূয়া পুলিশ অফিসার আটক ১৭ বছরের অরাজকতা দূর করে সিন্দুরমতি মেলায় ফিরল সম্প্রীতি: উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বাধীনতা দিবসে জেলা পুলিশের নান্দনিক উদ্যোগ: পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচে সবুজের জয় লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: ৪ লাখ টাকার মাদক ও ভারতীয় স্বর্ণ শাড়ি জব্দ ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও বিশ্ববিদ্যালয় পতাকার বিবর্ণ রঙ দেখে হতাশা প্রকাশ অভিভাবকদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:11:32 pm, Sunday, 11 August 2024
  • 176 বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।।

শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজের সমন্বয়ক মঈনুর ইসলাম অনিমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ- মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। এসময় শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ রাউত এর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
-রবিবার ১১ আগষ্ট- সকালে শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজের মেইন গেটের সামনে শিক্ষার্থীরা সমবেত হন। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে শরীয়তপুর- চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জের ডিএমখালি বাজারে অবস্থান নেন। এসময় ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। 
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা- আপোস না সংগ্রাম- সংগ্রাম সংগ্রাম- আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই- অ্যাকশন অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন
এর আগে গত বুধবার ৭ আগষ্ট বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরকুমারিয়া ইউনিয়নের মোল্লা কান্দি এলাকায় মঈনুর ইসলাম অনিমের বাড়ীতে সন্ত্রাসীরা কুপিয়ে তাকে আহত করে। এসময় অনিমের হাতের কব্জি বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়।
বিক্ষোভ সমাবেশে সিরাজ সিকদার কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, আমার ভাইয়ের উপর যে-ই অতর্কিত হামলা হয়েছে এটি দেখার মতো নয়। আমরা ছাত্রসমাজ, আমরা কাউকে ভয় পাই না। এই হামলার বিচার না হলে এবং আমাদের দাবি না মানলে শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। অনিমের ওপর হামলার সঠিক বিচার করতে হবে।’ এছাড়াও আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ রাউত এর পদত্যাগ দাবি করছি।
আরেক শিক্ষার্থী রাব্বি সরদার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় আমাদের কলেজের সমন্বয়ক মঈনুর ইসলাম অনিমের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অনিমের হাতের কব্জি বিছিন্ন হয়ে যায়। তাই সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। জোর খাঁটিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অতীতে কেউ পারেনি আর ভবিষ্যতেও কেউ পারবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।।

আপডেট সময় : 03:11:32 pm, Sunday, 11 August 2024