Dhaka , Saturday, 28 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ইবি শিক্ষক ড. সাইফুল ইসলামের শিক্ষা ও গবেষণায় গৌরবময় ৩৫ বছর লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ পাওনা টাকা না দেয়ায় ৯ মাসের শিশু অপহরন ; বিকাশে লেনাদেনার সময় গণধোলাই রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, জীবিত ১১ টি জবাই করার ৯টি ঘোড়া উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন মধুপুরে ভূয়া পুলিশ অফিসার আটক ১৭ বছরের অরাজকতা দূর করে সিন্দুরমতি মেলায় ফিরল সম্প্রীতি: উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বাধীনতা দিবসে জেলা পুলিশের নান্দনিক উদ্যোগ: পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচে সবুজের জয় লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: ৪ লাখ টাকার মাদক ও ভারতীয় স্বর্ণ শাড়ি জব্দ ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও বিশ্ববিদ্যালয় পতাকার বিবর্ণ রঙ দেখে হতাশা প্রকাশ অভিভাবকদের ইবিতে শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডে সন্তানদের নিরাপত্তার শঙ্কায় ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকরা জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩২ সমন্বয়কের বিবৃতি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:03:10 pm, Wednesday, 1 October 2025
  • 217 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে অর্থ, উসকানি ও মদদদানের সঙ্গে জড়িত ব্যক্তিরা আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। এসব ফ্যাসিবাদপন্থী সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে চলমান বিপ্লব ব্যাহত হওয়ার আশঙ্কা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

বুধবার দুপুরে বৈছাআ’র ৩২ জন সমন্বয়কের যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত জুলাই আন্দোলনে যেসব আওয়ামী লীগপন্থী সাংবাদিক ছাত্রদের পুলিশের হাতে সোপর্দ করেছেন অথবা সাক্ষাৎকার নেওয়ার নামে সমন্বয়কদের চিহ্নিত করে ছাত্রলীগের হাতে তুলে দিয়েছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মঞ্চ তৈরি করে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যেসব ব্যক্তি বিভিন্ন পেশাজীবী ব্যানারে কর্মসূচি পালন ও সহিংসতায় উসকানি দিয়েছেন, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাংবাদিকদের সম্পদ বাজেয়াপ্ত করাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা আরও জানান, গণমাধ্যমের পবিত্রতা রক্ষা ও ফ্যাসিবাদী চক্রকে বিচারের আওতায় আনতে অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা জরুরি। দোষীদের স্থায়ীভাবে আইনের আওতায় আনা না হলে জুলাই আন্দোলনের মতো আবারও রাজপথে নামতে বাধ্য হবে বৈছাআ।

যৌথ গণস্বাক্ষরিত বিবৃতিতে স্বাক্ষর করেন—সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, মো. ফয়সাল, সাবেক সমন্বয়ক চৌধুরী সিয়াম ইলাহী, ছাত্রনেতা মো. শাহ নেওয়াজ, মো. ফাহিমুল ইসলাম, আবদুল্লাহ আল যাওয়াদ, আহত জুলাই যোদ্ধা মো. রবিউল হাসান, ওমর ফারুক সাগর, এ.কে.এম ইশতিয়াক সম্রাট, মো. সাকিল, মো. তানভীর শরীফ, তাওসিফ ইমরোজ, আহত জুলাই যোদ্ধা মো. আদনান রাফি, রিপা মজুমদার, সমন্বয়ক নীলা আফরোজ, ফাতেমা খানম লিজা, মোছাম্মদ লাবনী, নেভী দে, মোহাম্মদ মাইনুল হোসেন, মো. রায়হান হোসেন রাফি, প্রত্যয় বড়ুয়া, হাসান আল শাহরিয়ার, ইবনে হোসাইন জিয়াদ, ফয়জুল হক জিবন, মিনজাহ রাফি, সফীকুর রুদ্র, সাফায়েত হোসেন, নাফিজা সুলতানা অমি, আব্দুল্লাহ আল নোমান, আব্দুর রহমান ও আবরার হাসান রিয়াজ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩২ সমন্বয়কের বিবৃতি

আপডেট সময় : 05:03:10 pm, Wednesday, 1 October 2025