Dhaka , Saturday, 28 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ পাওনা টাকা না দেয়ায় ৯ মাসের শিশু অপহরন ; বিকাশে লেনাদেনার সময় গণধোলাই রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, জীবিত ১১ টি জবাই করার ৯টি ঘোড়া উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন মধুপুরে ভূয়া পুলিশ অফিসার আটক ১৭ বছরের অরাজকতা দূর করে সিন্দুরমতি মেলায় ফিরল সম্প্রীতি: উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বাধীনতা দিবসে জেলা পুলিশের নান্দনিক উদ্যোগ: পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচে সবুজের জয় লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: ৪ লাখ টাকার মাদক ও ভারতীয় স্বর্ণ শাড়ি জব্দ ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও বিশ্ববিদ্যালয় পতাকার বিবর্ণ রঙ দেখে হতাশা প্রকাশ অভিভাবকদের ইবিতে শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডে সন্তানদের নিরাপত্তার শঙ্কায় ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকরা জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানির নেতৃত্বে নির্মানাধীন মডেল মসজিদের সাইটে হামলা-ভাঙচুর

  • Reporter Name
  • আপডেট সময় : 04:04:16 pm, Saturday, 22 March 2025
  • 257 বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানির নেতৃত্বে নির্মানাধীন মডেল মসজিদের সাইটে হামলা-ভাঙচুর

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে নির্মানাধীন মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ১২.০০-১২.৩০ মিনিটের সময় সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল পিরোজপুর পৌরসভার কাছে নির্মানাধীন মডেল মসজিদের সাইটে হামলা করে। এ সময় হামলাকারীরা সেখানের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘর এবং সাইট অফিসে ব্যাপক ভাংচুর চালিয়ে অফিস কক্ষে রাখা ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ও সেখানে থাকা সিসিটিভি ভেঙে ফেলে তার হার্ডডিস্ক নিয়ে যায় বলে অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা।
ঘটনার একদিন আগে তাদের কাছে সমন্বয়ক সানি ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ তাদের। এদিকে মডেল মসজিদের সাইটে হামলার পর পরই পিরোজপুরের বলেশ্বর ব্রিজের টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সানি দাবি করেন অবৈধভাবে মডেল মসজিদের কাজ চলছিল। এজন্য বিক্ষুব্ধ ছাত্র জনতার আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বের করা মিছিল থেকে গিয়ে এ হামলা করেছে। এর সাথে তার কোন সম্পৃক্ততা নাই বলে দাবি সানির।এছাড়া চাঁদা দাবির অভিযোগটিও অস্বীকার করেছে সে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভূক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার জন্যও বলা হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করার পরেই উক্ত সাইটের ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম বাদি হয়ে মুসাব্বির মাহামুদ সানি,মোঃ সানজিদ ও মোঃ সাজিদুল ইসলাম জয় সহ ২০/২৫ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য মুসাব্বির মাহামুদ সানি বিগত দিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রীয় সদস্য ছিলেন ও পিরোজপুর ১ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এর একনিষ্ঠ কর্মী বলে প্রমান পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানির নেতৃত্বে নির্মানাধীন মডেল মসজিদের সাইটে হামলা-ভাঙচুর

আপডেট সময় : 04:04:16 pm, Saturday, 22 March 2025