Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি মেঘনাঘাটে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান, ৬টি অবৈধ চুনা ভাট্টি উচ্ছেদ বিপদ কাটলেই মানুষ বিএনপি হয়ে যায়: ইবি বৈছআ আহ্বায়ক রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য আশ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে ইন্টারকম ব্যবস্থা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পথচারী পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই গ্রামের তরুণ ফতুল্লায় মোতালেব মনোয়ারা কম্পোজিটে শ্রমিক অসন্তোষ, ৪ মার্চ বকেয়া পরিশোধের চুক্তি চরভদ্রাসনে আইন- শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক: “মাদকের ছয়লাভ- লাইসেন্সবিহীন দ্রুতগতির যানবাহন চলাচল: অভিযোগ এলাকাবাসীর। লক্ষ্মীপুরে ভাবির মৃত্যুর খবর শুনে দেবরের মৃত্যু শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া লালমনিরহাটে অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদাবাজি: ডিবি পুলিশের জালে দুই অপরাধী দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:56:54 pm, Wednesday, 20 November 2024
  • 175 বার পড়া হয়েছে

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।।

মো: লতিফ আহমেদ আকাশ

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনিয়ম ও বেসিক বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ওরিয়ন ফার্মা কোম্পানিতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। বুধবার -২০ নভেম্বর- দুপুর থেকে ‘নীতি কথা বাদ দেন আমাদের দাবি মানতে হবে’ প্লেকার্ড নিয়ে সিদ্ধিরগঞ্জের চরসুমিলপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত প্রতিষ্ঠানটির শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রাত ৭ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত আন্দোল চলছে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি বিভিন্ন অন্যায় অবিচার করে আসছে। আগে তাদের বেসিক বেতন ছিল ৩৭৫ টাকা। হঠাৎ করে গত তিন মাস আগে ৫০ টাকা কমিয়ে বেসিক বেতন করা হয় ৩২৫ টাকা। অনেক শ্রমিক ১ যুগের বেশি সময় ধরে কাজ করছে। কিন্তু কাউকে স্থায়ী করা হয়না। কৌশল করে কর্তৃপক্ষ প্রতি ৬ মাস পর পর নতুন নিয়োগ দেখিয়ে আইডি কার্ড ইস্যু করেন। ঈদের ছুটি দিলেও বেতন দেওয়া হয়না। শ্রমিকরা ঈদে কোন বোনাস পায়না। এত কম বেতনে কাজ করার পরও বেতন বকেয়া রাখা হয়। কর্তৃপক্ষের এসব অনিয়মের প্রতিবাদ করলে বহিরাগত লোকজন এনে শ্রমিকদের মারধর ও চাকরিচ্যুৎ করার হুমকি দেওয়া হয়।  

বৃষ্টি নামে একজন নারী শ্রমিক জানান- নিত্য পণ্যের বর্তমান বাজার পরিস্থিতিতে দৈনিক ৩২৫ টাকা দিয়ে একজন শ্রমিক কিভাবে সংসার চালাবে। তাই বেসিক বেতন ৫০০ টাকা করাসহ আমাদের পক্ষ থেকে গত আড়াইমাস আগে ১১ দফা দাবি পেশ করেছিলাম। তখন কর্তৃপক্ষ ১ মাস সময় নিয়েছিল। অথচ আড়াইমাস চলে গেলেও আমাদের দাবি আদায়ের কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দাবির বিষয়ে আজ-বুধবার- দুপুরে জানতে গেলে কর্তৃপক্ষ জানায়- আমাদের বেসিক বেতন ৩৫০ টাকা করা হয়েছে। অন্য দাবির বিষয়ে কিছু জানায়নি। আমরা আপত্তি জানালে কর্তৃপক্ষ বলে এ বেতনে কাজ করলে কর- না করলে সবাই ইস্তফা দিয়ে চলে যাও। ৫০ টাকা কমিয়ে ২৫ টাকা বৃদ্ধির   এমন তামাশা করায় আমারা বাধ্য হয়ে আন্দোলন করছি।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মকিদ সরকার বলেন- শ্রমিকদের ১১ দফা দাবির অধিকাংশ মেনে নেওয়া হয়েছে। তার পরও তারা কেন আন্দোলন করছে জানিনা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আল মামুন বলেন- আন্দোলন চলছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।।

আপডেট সময় : 02:56:54 pm, Wednesday, 20 November 2024