Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু; কার্যক্রম মনিটরিংয়ে ইউএনও পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে আবেদন জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:26:25 pm, Monday, 13 June 2022
  • 176 বার পড়া হয়েছে

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি ।।

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অতীতের ন্যায় আবারো স্বাধীনতাবিরোধীরা চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগকে রাজপথেই এদের প্রতিহত করতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক কেন্দ্রে একীভূত হতে হবে।

বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ১২ জুন রবিবার ৩নং শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, তিন বছর করোনা মোকাবেলা করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যখন বিশ্ব অর্থনৈতিক মন্দা অবস্থায় ঠিক তখন বাংলাদেশের সর্ববৃহৎ বাজেট ঘোষণা দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছেন শেখ হাসিনা। ঘোষিত বাজেটে বিদেশনির্ভর বিলাসী মানুষের উপর কর আরোপ করল সাধারণ মানুষের কথা বিবেচনা করা হয়েছে। এই বিশাল অংকের বাজেট বাস্তবায়ন করে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ্ব জাকারিয়া জাকা।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত নুর ইসলাম নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধনেশ কুমার রায়।

এসময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে আগামী তিন বছরের জন্য ২শ ৫১ ভোটারের মধ্যে ২শ ৪১জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করেন।

ভোট গণনার পর রাত ১০ টায় ফলাফল ঘোষনা করা হয়। এতে ১১১ ভোট পেয়ে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পেয়েছেন ১০১ভোট।

সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শতগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি শতগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হেলাল ফকির পেয়েছেন ৭৬ ভোট। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আপডেট সময় : 04:26:25 pm, Monday, 13 June 2022