
রাশেদ আহমেদ, মৌলভীবাজার:
বিদেশ গমন উপলক্ষে মৌলভীবাজারের সিনিয়র ছাত্রনেতা রিয়াদ ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ইসহাক আহমদ চৌধুরী মামনুন। এতে প্রধান অতিথি ও বক্তারা রিয়াদ ইসলামের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ:সভাপতি মামুন পারবেজ, সহ:সাধারণ সম্পাদক হাসান আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সহ:সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম এবং মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি পিপলু আব্দুল হাই।
এ ছাড়া সাংবাদিক ও জেলা ছাত্রদলের নেতা উবায়দুল হক তানিম, মুরাদ আহমদ, সৈয়দ তপু আলিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়াদ ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর এই প্রবাসযাত্রা ভবিষ্যতে দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
























