Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

বিজয় দিবসে ঢাবিতে আতশবাজি লেজার শো 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:48:12 am, Friday, 17 December 2021
  • 264 বার পড়া হয়েছে

বর্ণিল আতশবাজি ও লেজার শোয়ের আলোকচ্ছটার

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

বর্ণিল আতশবাজি ও লেজার শোয়ের আলোকচ্ছটার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  বিজয় দিবস পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বর্ণিল আয়োজন করা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিজয় উৎসব শুরু হয়।

এর পর উপাচার্য ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোনার বাংলা গড়ার শপথ ছাত্রলীগের

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়তে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দেশবাসীকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শপথবাক্য পাঠ করেন।

মুক্তিযুদ্ধের বিজয়গাথা স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বিজয়গাথাকে স্মরণ করে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সেখানে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনীল বাগচীর একদিন’- চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়।

বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপন

অন্যদিকে, বিজয় দিবসের প্রথম প্রহরে ফানুস উড়িয়ে ও আতশবাজিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত ১০টার পর থেকেই তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা পরিবেশন করেন দেশের গান। এরই ফাঁকে ফাঁকে ওড়ানো হয় ফানুস।

টিএসসিভিত্তিক সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বুধবার সন্ধ্যা থেকেই শুরু হয় ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২১’ শীর্ষক বিজয় উৎসব। রাত ১২টা ১ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে আতশবাজি ফোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্লোগান ৭১’। এর পরপরই টিএসসি প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনকে আতশবাজি ফোটাতে দেখা যায়। অন্ধকার আকাশ মুহূর্তেই আলোকোজ্জ্বল হয়ে ওঠে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বিজয় দিবসে ঢাবিতে আতশবাজি লেজার শো 

আপডেট সময় : 12:48:12 am, Friday, 17 December 2021