Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বিজয় দিবস উদযাপনের অর্থ নিয়ে দিনে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি বহিষ্কার ২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:17:37 pm, Wednesday, 20 December 2023
  • 211 বার পড়া হয়েছে

বিজয় দিবস উদযাপনের অর্থ নিয়ে দিনে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি বহিষ্কার ২।।

জান্নাতীন নাঈম জীবন

পবিপ্রবি প্রতিনিধি।।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-পবিপ্রবি-শাখা ছাত্রলীগের দুই গ্রুপের বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে শাখা ছাত্রলীগের ২ নেতাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, মহান বিজয় দিবস উদযাপনে বিশ্ববিদ্যালয়ের  আলোকসজ্জার অর্থ নিয়ে মঙ্গলবার -১৯ ডিসেম্বর- বিকাল ৩ টায় এই বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। মূলত আলোকসজ্জায় বরাদ্দকৃত উদ্বৃত্ত অর্থ নিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পাদক মেহেদী হাসান তারেক, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ হোসেন মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ঘটনার ফলশ্রুতিতে একই দিন রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মশিউর রহমান বাবু ও সাইফ হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে এই ২ নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মশিউর রহমান বাবু জানান, বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোকসজ্জা উপকমিটিতে আমি ছাত্রলীগ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি, এতে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক আমার কাছে চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে হুমকি দয়। পরবর্তীতে তার সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। তিনি আরও বলেন, আমার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পরবর্তী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে, এতে প্রতিহিংসাবসত মেহেদী হাসান তারেক আমার বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটিকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে।

আরেক বহিষ্কৃত নেতা সাইফ হোসেন জানান, কোন অপরাধে আমাকে বহিষ্কার করা হয়েছে তা আমি অবগত নই, তবে আমি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমানের সাথে রাজনৈতিক পথচলায় একসাথে রয়েছি। তার -মশিউর-পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। এ কারনেই আমাকে জড়িয়ে কেন্দ্রীয় ছাত্রলীগকে বিভ্রান্ত করা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, ক্যাম্পাসে যেহেতু গ্রুপিং আছে আর আমি যেহেতু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দায়িত্বে আছি তাই তারা আমাকে হেনস্তা করে নিজেদের আধিপত্য ধরে রাখতে চেয়েছে, এর প্রেক্ষিতেই বিকালে তারা আমার উপর অতর্কিত হামলার চেষ্টা করেছে। আর যারা গঠনতন্ত্রের পরিপন্থী কার্যকালাপে যুক্ত হবে তাদের জায়গা বাংলাদেশ ছাত্রলীগে নেই। তবে তিনি আলোকসজ্জা উপ-কমিটির কাছ থেকে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উদযাপনের অর্থ নিয়ে হাতাহাতির এ ঘটনার কারন জানতে চাওয়া হলে বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফজলুল হক বলেন, বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের জন্য কয়েকটি উপ-কমিটি করা হয়েছিল, উপ-কমিটি বাজেট উত্থাপন করলে সে বাজেট পাশ করা হয়, পরবর্তী কোন ঘটনার দায়ভার মূল কমিটি বহন করবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন এখন পর্যন্ত সংঘর্ষের কোন অভিযোগ আমার কাছে আসে নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ২ জন বহিষ্কৃত হওয়ার সংবাদ জেনেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

বিজয় দিবস উদযাপনের অর্থ নিয়ে দিনে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি বহিষ্কার ২।।

আপডেট সময় : 01:17:37 pm, Wednesday, 20 December 2023