
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার
জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকতার নিরাপত্তা জাগো, বাংলাদেশ প্রেসক্লাব,ফরিদপুর জেলা শাখাধীন প্রতিটি উপজেলা শাখার সদস্যদের পারস্পারিক পরিচিতি ও বনভোজন সম্পন্ন হয়েছে।
শনিবার ৮ ফেব্রুয়ারী ফরিদপুর ফান প্যারাডাইস পিকনিক স্পষ্টে জে-২ ভ্যালীতে আনন্দ ভ্রমণ ও পারস্পারিক পরিচিতি সভায় বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর শাখার সাধারন সম্পাদক সোবাহান সৈকত এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাত সভাপতি সাংবাদিক ফরিদ খান।
বিশেষ অতিথি কর্নেল শওকত আলী, ফরিদপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি কাওছার আহম্মেদ,
সাধারণ সম্পাদক মামুন মিয়া, বাংলাদেশ প্রেসক্লাব নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি শিমুল তালুকদার, বাংলাদেশ “প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম মোল্লা ও সাধারণ সম্পাদক আহম্মেদ আল ইভান। বাংলাদেশ প্রেসক্লাব প্রেসক্লাব বিভিন্ন উপজেলা শাখার সদস্য বৃন্দ প্রমুখ।

























