Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা সংক্রান্ত স্মারক চুক্তি স্বাক্ষরিত ।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:11:21 pm, Monday, 31 October 2022
  • 175 বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা সংক্রান্ত স্মারক চুক্তি স্বাক্ষরিত ।

জাহাঙ্গীর আলম, জবি প্রতিনিধি।।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩১ অক্টোবর রোজ সোমবার বেলা ১২ টায় বুয়েটের উপাচার্যের কার্যালয়ে বুয়েট এবং জগন্নাথ বিশ্ববিদ্যায়ের মাঝে গবেষণা সহযোগিতার জন্য সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে পাঁচ বছরের জন্য চুক্তিটি বলবৎ থাকবে। বুয়েট-এর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় বুয়েট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, পরিবশে ও ভূতত্ত্ব বিজ্ঞান বিষয়ের শিক্ষক ও গবেষক, শিক্ষার্থীরা- গবেষণা প্রকল্প বাস্তবায়ন; প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান; জার্নালের আদান প্রদান; যৌথ উদ্যোগে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের আয়োজন; উচ্চতর গবেষণার ক্ষেত্রে গবেষক ও শিক্ষার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট, এম.ফিল ও পিএইচডি ডিগ্রির যৌথ তত্ত্বাবধান; উভয় প্রতিষ্ঠানের রিসোর্স পার্সন, গবেষক ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণাগার ব্যবহার; বুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাঝে নিয়মিত পরিদর্শন; যৌথ প্রকাশনা ও যৌথ প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলাফলের পেটেন্ট প্রক্রিয়াকরণসহ যৌথ উদ্দেশ্য অর্জনে যে কোন সহযোগিতা লাভ করবেন।

সমঝোতা স্মারক চুক্তিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এবং বুয়েট-এর পুরাকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সিদ্দিক, ক্যামিকেল ও বস্তু কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তামিম, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রশিদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এহসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ফোরকান উদ্দিন, আরআইএসই-এর পরিচালক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা সংক্রান্ত স্মারক চুক্তি স্বাক্ষরিত ।

আপডেট সময় : 09:11:21 pm, Monday, 31 October 2022