Dhaka , Sunday, 5 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে : প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার সাভারের জামগড়ায় পুলিশের ক্যাম্প উদ্বোধন, মাদক-সন্ত্রাস রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র সাঁড়াশি অভিযান: সীমান্ত থেকে কসমেটিকস ও মাদকসহ ৯ লাখ টাকার মালামাল উদ্ধার রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা-পিতার-মাতার মানববন্ধন জ্বালানি সংকটে রাজধানীতে তীব্র ভোগান্তি: পাম্পে দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু বেগমগঞ্জে উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ ; বিক্ষোভ হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু দেশে তেল ও দ্রব্যের দাম বাড়েনি এটি বাংলাদেশ সরকারের সফলতা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের দুগ্রুপের গোলাগুলিতে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা:- প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠছে আধুনিক ডিসি পার্ক:- চট্টগ্রাম জেলা প্রশাসক আর্থিক সংকটে পরিবারের কাছে টাকা না পেয়ে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে  পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন চট্টগ্রামের উন্নয়নে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে:- ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের অভিনয় পরে টাকা ফেরত নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:32:37 pm, Tuesday, 15 April 2025
  • 101 বার পড়া হয়েছে

বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের অভিনয় পরে টাকা ফেরত নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিনজিরীতলা এলাকায় মানবতার ফেরিওয়ালার মুখোশ পরে প্রতারণার অভিযোগ উঠেছে আতাউল বারি কাদেরী নামে এক যুবকের বিরুদ্ধে।

৩১ মার্চ, শারীরিকভাবে অসুস্থ ও অর্থকষ্টে জর্জরিত ফরিদুর রহমান সিকদার নামে এক বৃদ্ধকে ৩০ হাজার টাকা সাহায্য করছেন—এমন একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন কাদেরী। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধের হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন তিনি এবং তাকে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে বলা হচ্ছে—”টাকা পেয়েছেন কি না!”

তবে ভিডিওর পরপরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গোপনে ধারণ করা এক ভয়েস রেকর্ডে শোনা যায়, ওই টাকা কেবল ভিডিওর জন্যই দেওয়া হয়েছিল এবং পরক্ষণেই তা কৌশলে ফেরত নিয়ে যান আতাউল বারি কাদেরী। রেকর্ডে তিনি স্বীকার করেন, “ভিডিও করেই টাকা ফেরত নিয়ে নেব, আগেই বলে দিয়েছিলাম। আমি শুধু চা খাওয়ার টা দিব বলছিলাম।”

ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ আকারে দাখিল করেছেন বলে জানান ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত কাদেরীর ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি প্রায়শই এমন অসহায় মানুষের পাশে থাকার ভিডিও পোস্ট করেন এবং সাহায্যের জন্য নিজের ব্যক্তিগত বিকাশ নম্বর শেয়ার করেন। এছাড়াও তার কিছু পোস্টে সহিংসতা বা হুমকির ইঙ্গিত পাওয়া গেছে। এক পোস্টে তিনি লেখেন—”বাজে কমেন্ট করলে এটা দিয়ে কোপাইবো”—যা সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

অভিযোগ সম্পর্কে আতাউল বারি কাদেরী বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমি টাকা দিয়েছি, তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।”

এদিকে, স্থানীয়দের মধ্যে ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন—মানবতার নামে প্রতারণা, অসহায় মানুষের কষ্টকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না।ঐই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও

বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের অভিনয় পরে টাকা ফেরত নেওয়ার অভিযোগ

আপডেট সময় : 12:32:37 pm, Tuesday, 15 April 2025