Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:31:38 am, Tuesday, 28 January 2025
  • 66 বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার 

সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শপথবাক্য পাঠের মধ্য দিয়ে বরণ করা হলো গণ বিশ্ববিদ্যালয়ের -গবি- জানুয়ারি-২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের।

সোমবার -২৭ জানুয়ারি- সকালে জাতীয় স্মৃতিসৌধে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।
এদিন নবীনদের পদচারণায় সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। শপথ গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে -কক্ষ ৪১৭ নং- দুপুর ১ টায় জুলাই-২৪ গণ অভ্যুথ্যানের শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা।
এ সময় নবীনদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. রফিকুল আলম বলেন- ৫ আগষ্টে পরে দেশের টালমাটাল অবস্থা। সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই অবস্থা মোকাবিলা করতে হবে। আমাদের প্রতিষ্ঠান বুর্জোয়া শ্রেনীর বিরুদ্ধে। শুধুই টাকা উপার্জন লক্ষ্যে হওয়া উচিত না। মনে রাখতে হবে ‘মানুষ জন্মে একবার এবং মারা যাবেও একবার।
সকলের সুস্বাস্থ্য ও উন্নতি কামনা করে বিশ্ববিদ্যালয়ের ডীনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, শিক্ষা আমাদের জন্য নিরাপত্তা সরূপ। পরিশ্রম ও শিক্ষার সমন্বয়ে একটু দেরিতে হলেও তোমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে নিরাপত্তার সাথে।বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জ্ঞান চর্চার স্থান। এর বাহিরে তোমরা যদি অন্য কিছু করো তাহলে তার দায়ভার তোমাদের। ৩২ একরের বিশ্ববিদ্যালয়ে তোমারা মানসম্মত ক্লাসরুম ও ল্যাব সুবিধা পাবা এবং সুবিধা সমূহ বর্তমান অবস্থার চেয়েও আরো উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি। 
অবিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মাঝেমধ্যে আসবেন এবং আপনার সন্তানের পড়াশুনা তদারকি করবেন, ফলতো আপনার সন্তান সুশিক্ষিত হয়ে গড়ে উঠবে।
উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ও ডা. জাফরুল্লাহ চৌধুরিকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করে। গণতে শিক্ষার্থীরা উভয় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা পায়। এখানে শিক্ষার মান উচ্চমানের এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক খুবই ভালো। শিক্ষার্থীরা সহজেই শিক্ষকের কাছে যেতে পারে, কোনো আগাম অনুমতির প্রয়োজন নেই। তবে শিক্ষার্থীদের নিজেদের পছন্দ ও সিদ্ধান্তই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন গবির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষকগণ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি শেষ হয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ধারাবাহিক ভাবে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিতে কেন্দ্রীয় ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হলেও ২০২২ সালের পর পুনরায় এ বছর থেকে নবীন শিক্ষার্থীদের বরণের কেন্দ্রীয় আনুষ্ঠানিকতার আয়োজন করেছে গবি প্রশাসন‌।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট সময় : 11:31:38 am, Tuesday, 28 January 2025